শিরোনামঃ
বলিউডে কোন সিনেমা কীভাবে হিট বা ফ্লপ হয়? ‘বক্স অফিস’ আয়ের হিসাব কীভাবে হয়? ফ্রান্সজুড়ে দাঙ্গা, প্যারিসের কিছু জায়গা এবং অন্যান্য শহরে কারফিউ জারি রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী? ইশরাক হোসেন স্বেচ্ছায় পদত্যাগ করেছেন নাকি প্রধানমন্ত্রীর নির্দেশে? সৌদি আরবে মৃত্যুদণ্ড হওয়া বাংলাদেশিকে নিয়ে কী জানা যাচ্ছে টাইগার শ্রফ থেকে সালমান খান, বলিউড তারকাদের উপর হামলার ঘটনায় নাম আসা বিষ্ণোই গ্যাং কারা? ফ্রান্স জুড়ে দাঙ্গার পর ‘শান্তি ও শৃঙ্খলা’ বজায় রাখার আহ্বান প্রেসিডেন্ট ম্যাক্রঁর ‘মন্ত্রী নয়, মাদক নির্মূল’-স্লোগান দিয়ে নিজেই পদত্যাগের ঘোষণা দেয়ার কথা জানালেন ইশরাক প্যাশন ফ্রুট বা আনারকলি ফল নিয়ে বাংলাদেশে কেন আগ্রহ বাড়ছে সৌদি আরবে বাংলাদেশির মৃত্যুদণ্ড বিষয়ে জানিনা বলে দায়িত্ব এড়ানোর সুযোগ কতটা
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

কলিমউল্লাহ ৫ দিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার
প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমউল্লাহকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বুধবার (২৭ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) দেলোয়ার জাহান।

আদালত সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রী হল ও একটি গবেষণা ইনস্টিটিউট নির্মাণে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে কলিমউল্লাহকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে দুদক। উভয় পক্ষের শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

দুদকের অভিযোগে বলা হয়েছে, কলিমউল্লাহ ও অন্যান্য আসামিরা ৩০ কোটি টাকার বেশি মূল্যের প্রকল্পে মন্ত্রণালয়ের অনুমোদন না নিয়েই চুক্তি করেন। পাশাপাশি ভবনের নকশা পরিবর্তনের মাধ্যমে অনিয়ম ও দুর্নীতি সংঘটিত হয়।

এর আগে ৬ আগস্ট রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসা থেকে কলিমউল্লাহকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গত জুনে অর্থ আত্মসাতের অভিযোগে কলিমউল্লাহসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলার এজাহারে উল্লেখ করা হয়, উন্নয়ন প্রকল্পের নামে সাবেক দুই উপাচার্য কলিমউল্লাহ ও অধ্যাপক এ কে এম নূর উন নবী অন্য আসামিদের সঙ্গে মিলে চার কোটি টাকা আত্মসাৎ করেছেন।


এ জাতীয় আরো খবর...