শিরোনামঃ
ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে? মোঙ্গল সাম্রাজ্যের প্রথম যে সম্রাট ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন গর্ভনিরোধক নিয়ে বাংলাদেশে যেসব ভ্রান্ত ধারণা দুই সৌদি বন্দরে হামলার দাবি হুথিদের, পাল্টা হুথি ড্রোন ভূপাতিত করেছে রিয়াদ গোপালগঞ্জে থানা, ট্রেন, সরকারি বরাদ্দ নিয়ে কী হচ্ছে? সমাবর্তনে গাউন-হুড নয়, উত্তরীয়; পশ্চিমবঙ্গে সরকারি পরামর্শ ঘিরে বিতর্ক
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

ফেনীতে শিশুকে ধর্ষনের পর হত্যা, যুবক আটক

ফেনী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

ফেনীতে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যা করে মরদেহ ব্রিকফিল্ডের পরিত্যক্ত সেপটিক ট্যাংকে ফেলে দিয়েছে এক যুবক।  শিশুটির মরদেহ উদ্ধার ও ঘটনায় জড়িত রাসেলকে (১৮) আটক করা হয়েছে। ২৮ আগস্ট বৃহস্পতিবার ভোররাতে ফেনী সদর উপজেলার মাথিয়ারা সোনালী ব্রিকফিল্ড থেকে মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মাথিয়ারা বাসিন্দা শিশু মেয়েটি বুধবার দুপুরের দিকে বাড়ি থেকে নিখোঁজ হয়। সন্ধানে স্বজনরা মাইকিংসহ নানা মাধ্যমে খোঁজ করলেও তার সন্ধান মেলেনি। একপর্যায়ে বাড়ীর পাশে ব্রিকফিল্ডে মেয়েটির জামা দেখতে পান স্থানীয়রা। পরে পরিত্যক্ত সেপটিক ট্যাংক থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। তখন ব্রিকফিল্ডের এক শ্রমিক রাসেলকে সন্দেহজনকভাবে আটক করে স্থানীয়রা পুলিশে সোপর্দ করেন। আটক রাসেল ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কলতাপাড়া গ্রামের নূর হোসেনের ছেলে।
শিশুটির বাবার বাড়ি ভোলা ও মায়ের বাড়ি ময়মনসিংহ হলেও কাজের সুবাদে তারা মাথিয়ারায় একটি কলোনিতে বসবাস করতো। পূর্ব থেকে মেয়েটি রাসেলকে চিনতেন।
খাবার দেয়ার প্রলোবনে শিশুটিকে বুধবার দুপুরে ব্রিকফিল্ডে আনে রাসেল। পরে ধর্ষণের করে হত্যার পর মরদেহ সেপটিক ট্যাংকে ফেলে দিয়েছে বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে আটক রাসেল।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, আটক যুবক স্বীকারোক্তি দেয়ায় ঘটনায় দ্রুত চার্জশিট দেয়া যাবে।


এ জাতীয় আরো খবর...