শিরোনামঃ
কেন রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে চাপ দিচ্ছে না ভারত? ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন কয়েক লাখ মানুষ পত্রিকা: ‘গোপালগঞ্জে এবার বিদ্যুৎ বন্ধের সতর্কতা, আরও এক মামলায় আসামি পাঁচ সহস্রাধিক’ ভারতে আওয়ামী লীগ নেতারা কেন বাংলাদেশের সাথে সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন? আইসিজে’র রায়ের পর মিয়ানমারে ফেরার প্রশ্নে কী বলছেন রোহিঙ্গারা ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে?
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

পিআর পদ্ধতি যারা বোঝে না তাদের রাষ্ট্র চালানোর জ্ঞান নেই: তাহের

স্টাফ রিপোর্টার
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

যারা পিআর পদ্ধতি বোঝে না তাদের রাষ্ট্র চালানোর মতো জ্ঞান নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে পিআর পদ্ধতি, জুলাই সনদের আইনগত ভিত্তি প্রদান এবং এর আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

তাহের বলেন, আমরা পুরাতনকে বিতাড়িত করেছি। জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা অনুযায়ী নতুন ইস্যু আসবে সেটাই স্বাভাবিক। দেশে সংস্কারের ব্যাপারে নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। সংস্কারকে আইনি ভিত্তি দিয়ে সেই অনুযায়ী নির্বাচন হতে হবে। তবে যেখানেই সবচেয়ে বেশি সংস্কার প্রয়োজন সেখানেই একটি দল নোট অব ডিসেন্ট দিয়েছে।
 
তিনি বলেন, যারা পিআর পদ্ধতি বোঝে না তাদের রাষ্ট্র চালানোর মতো জ্ঞান নেই। নির্বাচন সুষ্ঠু না হলে দেশ এক মহাবিপর্যয়ের দিকে ধাবিত হবে৷ পিআর পদ্ধতিকে সামনে রেখেই নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে।
তিনি আরও বলেন, সংস্কার ও বিচার দৃশ্যমান হবার আগে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না৷ জনগণ ঘুমিয়ে নেই। তারা সব রাজনৈতিক দলকেই পর্যবেক্ষণ করছে৷ পরিকল্পিত নির্বাচন হলে সাধারণ মানুষ ভোটকেন্দ্রে ব্যালট পৌঁছাতে দেবে না।


এ জাতীয় আরো খবর...