শিরোনামঃ
বলিউডে কোন সিনেমা কীভাবে হিট বা ফ্লপ হয়? ‘বক্স অফিস’ আয়ের হিসাব কীভাবে হয়? ফ্রান্সজুড়ে দাঙ্গা, প্যারিসের কিছু জায়গা এবং অন্যান্য শহরে কারফিউ জারি রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী? ইশরাক হোসেন স্বেচ্ছায় পদত্যাগ করেছেন নাকি প্রধানমন্ত্রীর নির্দেশে? সৌদি আরবে মৃত্যুদণ্ড হওয়া বাংলাদেশিকে নিয়ে কী জানা যাচ্ছে টাইগার শ্রফ থেকে সালমান খান, বলিউড তারকাদের উপর হামলার ঘটনায় নাম আসা বিষ্ণোই গ্যাং কারা? ফ্রান্স জুড়ে দাঙ্গার পর ‘শান্তি ও শৃঙ্খলা’ বজায় রাখার আহ্বান প্রেসিডেন্ট ম্যাক্রঁর ‘মন্ত্রী নয়, মাদক নির্মূল’-স্লোগান দিয়ে নিজেই পদত্যাগের ঘোষণা দেয়ার কথা জানালেন ইশরাক প্যাশন ফ্রুট বা আনারকলি ফল নিয়ে বাংলাদেশে কেন আগ্রহ বাড়ছে সৌদি আরবে বাংলাদেশির মৃত্যুদণ্ড বিষয়ে জানিনা বলে দায়িত্ব এড়ানোর সুযোগ কতটা
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

নির্বাচনের আগেই ৮-১০টি বিচার সম্পন্নের আশা প্রকাশ চিফ প্রসিকিউটরের

স্টাফ রিপোর্টার
প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৮-১০টি মামলার বিচার চূড়ান্ত নিষ্পত্তি আগামী ফেব্রুয়ারির মধ্যে হতে পারে বলে আশা প্রকাশ করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

শনিবার (৩০ আগস্ট) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত ‘ডেল্টা কনফারেন্স ২০২৫’ শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এ আশাবাদ ব্যক্ত করেন।

চিফ প্রসিকিউটর বলেন, ‘চব্বিশের জুলাই-আগস্ট’ আন্দোলনে যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, তার সঙ্গে অনেক পুলিশ সদস্য জড়িত। পুলিশকে দিয়ে পুলিশের বিরুদ্ধে তদন্ত চালাতে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে আমাদের। অনেক আলামতও নষ্ট করে ফেলা হয়েছিল। তবে, আমরা ইতোমধ্যেই বিচার প্রক্রিয়া অনেকটাই এগিয়ে নিতে পেরেছি।’

চিফ প্রসিকিউটর আরও বলেন, ‘আন্তর্জাতিক মানের সঙ্গে মিলিয়ে এমনভাবে বিচার হচ্ছে, যা প্রশ্নবিদ্ধ হওয়ার কোনও সুযোগ নেই। কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার চূড়ান্ত নিষ্পত্তি অচিরেই হবে।’

দেশবাসী ফেব্রুয়ারির আগেই শেখ হাসিনার বিচার দেখতে পাবে বলেও আশা প্রকাশ করেন চিফ প্রসিকিউটর।


এ জাতীয় আরো খবর...