শিরোনামঃ
কেন রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে চাপ দিচ্ছে না ভারত? ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন কয়েক লাখ মানুষ পত্রিকা: ‘গোপালগঞ্জে এবার বিদ্যুৎ বন্ধের সতর্কতা, আরও এক মামলায় আসামি পাঁচ সহস্রাধিক’ ভারতে আওয়ামী লীগ নেতারা কেন বাংলাদেশের সাথে সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন? আইসিজে’র রায়ের পর মিয়ানমারে ফেরার প্রশ্নে কী বলছেন রোহিঙ্গারা ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে?
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

নাটোরে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
প্রতিকী ছবি

নাটোরে চোর সন্দেহে গণপিটুনিতে নবীর আলী (৫৫) নামে একজন নিহত হয়েছেন।

শনিবার (৩০ আগস্ট) রাত ৩টার দিকে নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের নেপালদীঘি গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত নবীর আলী রাজশাহীর জেলার বাঘা উপজেলার বাসিন্দা ও নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের ইসলাবাড়ী এলাকার জামাই।

এলাকাবাসী জানায়, গত রাতে নেপালদীঘি গ্রামের মাদ্রাসা মাঠে নবীর আলী অবস্থান করছিলেন। স্থানীয়রা তাকে দেখে এগিয়ে এলে নবীর দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময়  এলাকাবাসী তাকে ধরে তাকে চোর সন্দেহে গণপিটুনি দিয়ে ফেলে রেখে যায়। পরে ঘটনাস্থলেই মারা যায় নবীর আলী।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড মনে হচ্ছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।


এ জাতীয় আরো খবর...