শিরোনামঃ
ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে? মোঙ্গল সাম্রাজ্যের প্রথম যে সম্রাট ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন গর্ভনিরোধক নিয়ে বাংলাদেশে যেসব ভ্রান্ত ধারণা দুই সৌদি বন্দরে হামলার দাবি হুথিদের, পাল্টা হুথি ড্রোন ভূপাতিত করেছে রিয়াদ গোপালগঞ্জে থানা, ট্রেন, সরকারি বরাদ্দ নিয়ে কী হচ্ছে? সমাবর্তনে গাউন-হুড নয়, উত্তরীয়; পশ্চিমবঙ্গে সরকারি পরামর্শ ঘিরে বিতর্ক
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল

স্টাফ রিপোর্টার
প্রকাশ: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

রাজধানীর ধানমন্ডিতে ঝটিকা মিছিল করেছেন ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের নেতাকর্মীরা। রোববার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মী এ মিছিল করেন। এসময় মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৩টার দিকে ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মী জড়ো হন। এসময় হঠাৎ ব্যানার হাতে নিয়ে ঝটিকা মিছিল শুরু করেন। মিছিলকালে দলটির নেতাকর্মীরা ‘জয় বাংলা’সহ নানা স্লোগান দেন। তবে দ্রুত মিছিল শেষ করে সরে যান তারা। এ বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা বলেন, আজ বিকেল সাড়ে ৩টার দিকে ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি মিছিল করে বলে জানতে পেরেছি। আমাদের কাছে সংবাদ আসে পৌনে ৪টার দিকে। তবে তারা অল্প সময় মিছিল করে সরে যায়। সেজন্য পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের কাউকে পায়নি। এ বিষয়ে আমরা বিস্তারিত তদন্ত করে দেখছি।


এ জাতীয় আরো খবর...