শিরোনামঃ
ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে? মোঙ্গল সাম্রাজ্যের প্রথম যে সম্রাট ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন গর্ভনিরোধক নিয়ে বাংলাদেশে যেসব ভ্রান্ত ধারণা দুই সৌদি বন্দরে হামলার দাবি হুথিদের, পাল্টা হুথি ড্রোন ভূপাতিত করেছে রিয়াদ গোপালগঞ্জে থানা, ট্রেন, সরকারি বরাদ্দ নিয়ে কী হচ্ছে? সমাবর্তনে গাউন-হুড নয়, উত্তরীয়; পশ্চিমবঙ্গে সরকারি পরামর্শ ঘিরে বিতর্ক
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন

বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে ৭ রাজনৈতিক দলের বৈঠক

স্টাফ রিপোর্টার
প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আরও সাতটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় শুরু এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, বিকেল ৫টায় এ বৈঠক শুরু হবে। তবে এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি কোন কোন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক হবে।

এর আগে গত রবিবার বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তবে বৈঠক হলেও জাতীয় নির্বাচন ও সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মতভিন্নতা কাটেনি। বিএনপি, জামায়াত ও এনসিপি তাদের আগের অবস্থানই তুলে ধরেছে।

এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা স্পষ্ট করে বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। তাঁর মতে, কেউ যদি নির্বাচন ছাড়া অন্য কোনো সমাধান খোঁজে, সেটা হবে জাতির জন্য গভীর বিপজ্জনক।


এ জাতীয় আরো খবর...