শিরোনামঃ
ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে? মোঙ্গল সাম্রাজ্যের প্রথম যে সম্রাট ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন গর্ভনিরোধক নিয়ে বাংলাদেশে যেসব ভ্রান্ত ধারণা দুই সৌদি বন্দরে হামলার দাবি হুথিদের, পাল্টা হুথি ড্রোন ভূপাতিত করেছে রিয়াদ গোপালগঞ্জে থানা, ট্রেন, সরকারি বরাদ্দ নিয়ে কী হচ্ছে? সমাবর্তনে গাউন-হুড নয়, উত্তরীয়; পশ্চিমবঙ্গে সরকারি পরামর্শ ঘিরে বিতর্ক
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

তিন মাসের মধ্যে দেশে ঘূর্ণিঝড়ের শঙ্কা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

বঙ্গোপসাগরে সৃষ্ঠ লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। আগামী তিন মাসে এমন আরও কয়েকটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

গত ১ সেপ্টেম্বর প্রকাশিত ৩ মাসের জলবায়ু পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া দফতর।

পূর্বাভাসে বলা হয়,  সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক অপেক্ষা বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময়ের মধ্যে বঙ্গোপসাগরে ৪-৬টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে ১-২টি নিম্নচাপ ও ১টি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
 
এছাড়া এ সময়ে দেশে ৬-১০ দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্রঝড়ও হতে পারে।
 
তিন মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে। এ সময়ে দেশে ২-৩টি বিচ্ছিন্নভাবে মৃদু (৩৬-৩৮°সে.) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।


এ জাতীয় আরো খবর...