শিরোনামঃ
কেন রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে চাপ দিচ্ছে না ভারত? ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন কয়েক লাখ মানুষ পত্রিকা: ‘গোপালগঞ্জে এবার বিদ্যুৎ বন্ধের সতর্কতা, আরও এক মামলায় আসামি পাঁচ সহস্রাধিক’ ভারতে আওয়ামী লীগ নেতারা কেন বাংলাদেশের সাথে সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন? আইসিজে’র রায়ের পর মিয়ানমারে ফেরার প্রশ্নে কী বলছেন রোহিঙ্গারা ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে?
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

জিএম কাদের ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
জি এম কাদের ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান (জিএম) কাদের এবং তার স্ত্রী শেরীফা কাদেরের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।  ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে আদালত এ নিষেধাজ্ঞা দিয়েছেন বলে নিশ্চিত করেছেন দুদকের উপ-পরিচালক (গণসংযোগ) আকতারুল ইসলাম।

তিনি বলেন, ‘জিএম কাদের ও তার স্ত্রীর বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে গত রোববার আবেদন করেন দুদকের উপপরিচালক রেজাউল করিম।’

ওই আবেদনে বলা হয়, রংপুর-৩ আসনের সাবেক সাংসদ ও জাপা’র চেয়ারম্যান জিএম কাদেরসহ অন্যদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। তিনি ও তার পরিবারের সদস্যদের নামে দেশের বিভিন্ন স্থানে এবং দেশের বাইরে স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে।

দুদক জেনেছে, সম্পদ হস্তান্তর করে দেশ ছেড়ে পালাতে পারে জিএম কাদের ও তার স্ত্রী। আর এটা হলে অভিযোগের অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এই কারণে তাদের বিদেশ গমন ঠেকানো দরকার বলে ওই আবেদনে বলা হয়।


এ জাতীয় আরো খবর...