শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে ট্রাম্পের মাথাব্যথা আরও বাড়ল পত্রিকা: ‘হুথি-সৌদি সংঘাত দীর্ঘায়িত হলে বহুমুখী সংকটে পড়তে পারে বাংলাদেশ’ শিশুর ডিএনএ টেস্টের দাবি, বাংলাদেশে চাইলেই কি এই টেস্ট করা যায়? সাজেক ভ্রমণ কতদিন বন্ধ থাকবে? সাবেক দুই সেনা কর্মকর্তাকে গ্রেফতারের ঘটনায় কী বলছে পুলিশ ‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন

ফেনী সীমান্তে ২ বাংলাদেশি নারীকে ফেরত দিলো বিএসএফ

ফেনী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

ভারতের অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশ করায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)’র হাতে আটক দুই বাংলাদেশি নারীকে বিজিবির নিকট ফেরত দিয়েছে বিএসএফ। ফেনীর পরশুরাম উপজেলার বিলোনিয়া সীমান্তে মুহুরী ঘাট ইমিগ্রেশন ও শুল্ক স্টেশনে বুধবার (৩ সেপ্টেম্বর) মধ্যরাতে দুই নারীকে ফেরত দেয়া হয়।
বিজিবি জানায়, ভারতের অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশ করায় বিএসএফ’র হাতে আটক দুই বাংলাদেশি নারী হলেন- খুলনা জেলার হরিংডাঙ্গা
উপজেলার ভাদুরী গ্রামের আব্দুল হাকিমের মেয়ে হোসনে আরা খাতুন (২৬) ও মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার বিক্রমপুর গ্রামের মৃত হাসিম হাওলাদারের মেয়ে মাকসুদা বেগম (৩৪)। হস্তান্তর কালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র মজুমদারহাট ক্যাম্পের সুবেদার মো. শাহজাহান, ভারতীয় বিএসএফের বিলোনিয়া ক্যাম্পের এসি শেখ রাকুল কুমারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বর্তমানে দুই নারী বিজিবির হেফাজতে রয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে আজ বৃহস্পতিবার পরশুরাম মডেল থানায় হস্তান্তর করা হবে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র মজুমদারহাট ক্যাম্পের সুবেদার মো. শাহজাহান বাংলাদেশি দুই নারীকে ফেরত দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।


এ জাতীয় আরো খবর...