শিরোনামঃ
‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান জেলেনস্কির ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান রাশিয়ার ‘ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট দরকার’, জেলেনস্কির সমালোচনার জবাবে ট্রাম্প
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

এশিয়া কাপে টিকে থাকার ম্যাচে পাকিস্তান-শ্রীলঙ্কা মুখোমুখি

স্টাফ রিপেোর্টার
প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

এশিয়া কাপের ১৭তম আসরের সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ (বুধবার) মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। দুই দলের জন্যই ম্যাচটি বাঁচা-মরার লড়াই। যে দল হারবে, তাদের টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে যাবে। আর যারা জিতবে, তাদের সামনে থাকবে ফাইনাল খেলার সুযোগ। এমন সমীকরণের ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক সালমান আগা।

এর আগে সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে হেরে গিয়েছিল শ্রীলঙ্কা। আর দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে পরাজিত হয় পাকিস্তান। ফলে দুই দলই এখন পয়েন্ট তালিকার তলানিতে রয়েছে। তাই ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে আজকের ম্যাচে জয় পেতেই হবে।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে এই গুরুত্বপূর্ণ ম্যাচটি।

শ্রীলঙ্কা একাদশ : পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), কুশল পেরেরা, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, কামিন্দু মেন্ডিস, চামিকা করুণারত্নে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহেশ থিকশানা, দুষ্মন্ত চামিরা ও নুয়ান থুসারা।

পাকিস্তান একাদশ : সাইম আইয়ুব, শাহিবজাদা ফারহান, ফখর জামান, সালমান আলি আগা (অধিনায়ক), হোসেন তালাত, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদ।


এ জাতীয় আরো খবর...