শিরোনামঃ
তুরস্কে কয়েক ঘণ্টার একটি অভ্যুত্থানচেষ্টা যেভাবে পাল্টে দিয়েছে পুরো দেশকে আর্জেন্টিনার পিছু ছাড়ছে না ‘বিতর্ক’, ইংল্যান্ডকে হারানোর পর ফকল্যান্ডস ব্যানার দেখিয়ে শাস্তির শঙ্কায় মেসিরা পাল্টাপাল্টি হামলার মধ্যেই তেহরানকে ‘ভদ্র আচরণ’ করার সতর্কবার্তা ট্রাম্পের ফোনে মেসেজ পাঠালেও কি মৃত্যুদণ্ড, নতুন মাদক আইন নিয়ে বিতর্ক কেন স্বর্ণের দাম কমছে কেন এবং আরো কমার সম্ভাবনা কতটুকু? আর্জেন্টিনা আর ইংল্যান্ড ম্যাচ ঘিরে যেসব তথ্য জেনে রাখতে পারেন ইরান যুদ্ধ শেষ করতে ‘হিমশিম খাচ্ছেন’ ট্রাম্প সাইবার সুরক্ষা আইনে কী পরিবর্তন এলো? কলকাতা বিমানবন্দরের ভিতরে ১৩৬ বছর পুরনো মসজিদ সরানো নিয়ে বিতর্ক চট্টগ্রামে একের পর এক চাঁদাবাজি ও সশস্ত্র হামলার নেপথ্যে কারা?
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন

বাংলাদেশে সন্ত্রাসবাদের প্রতি কোনো সহনশীলতা নেই: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৮ জুলাই, ২০২৫

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছেন মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন। এসময় তিনি (প্রধান উপদেষ্টা) বলেছেন, টেরোরিস্টদের ব্যাপারে এই সরকারের জিরো টলারেন্স।’ সোমবার (২৮ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান প্রেস সচিব।

শফিকুল আলম বলেন, ঢাকায় নিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন। খুবই সৌহার্দ্যপূর্ণ একটি পরিবেশে বৈঠক হয়েছে। বৈঠকে যুক্তরাষ্ট্রের ট্যারিফ, কাউন্টার টেরোরিজম, ইলেকশনের প্রস্তুতি, ঐকমত্য কমিশনের যে সংলাপগুলো হচ্ছে সেগুলো নিয়ে আলাপ হয়েছে।

‘এসময় প্রফেসর ইউনূস চার্জ দ্য অ্যাফেয়ার্সকে জানিয়েছেন যে অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হচ্ছে কাউন্টার টেরোরিজম এবং তিনি আরও বলেছেন, টেরোরিস্টদের ব্যাপারে এই সরকারের জিরো টলারেন্স। এটা দিনি দ্ব্যর্থহীন কণ্ঠে তাদের জানিয়েছেন’, বলেন প্রেস সচিব।


এ জাতীয় আরো খবর...