শিরোনামঃ
‘যৌনাঙ্গ চুরির’ গুজব যেভাবে আফ্রিকার কয়েকটি দেশে প্রাণঘাতী হয়ে উঠলো এক লাখ চাকরি ছাঁটাই করতে যাচ্ছে ভক্সওয়াগন তাজমহল: ভালোবাসার নিদর্শনের আড়ালে লুকিয়ে থাকা মমতাজ মহলের বেদনার গল্প ওরাকল, মাইক্রোসফট-সহ ভারতে বড় কোম্পানিগুলোয় ছাঁটাইয়ের পেছনে কি দায়ী এআই? জমির নামজারিতে নতুন যে পরিবর্তন এলো, আরো যা জেনে রাখতে পারেন বয়সের ফারাক অনেক, এমন দম্পতিদের ভালোবাসা নিয়ে বোঝাপড়া কতটা? আজও উত্তমকুমার সর্বত্র আছেন: সৃজিত মুখার্জি ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় ছেয়ে যাচ্ছে মালয়েশিয়া ও ফিলিপিন্সের আকাশ বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের? সামনে দুই মাস ডেঙ্গু ছড়িয়ে পড়া নিয়ে কী পূর্বাভাস দিচ্ছেন গবেষকরা
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

ভারতের বিপক্ষে শেষ টেস্টের দল ঘোষণা করলো ইংল্যান্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৮ জুলাই, ২০২৫

ভারতের বিপক্ষে চলমান সিরিজের পঞ্চম ও শেষ টেস্টের জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। শেষ টেস্টের স্কোয়াডে একটি পরিবর্তন এনেছে ইংলিশরা। নতুন করে ডাক পেয়েছেন জেমি ওভারটন। সর্বশেষ টেস্টে খুব একটা সুবিধা করতে পারেননি ইংলিশ বোলাররা। অনেকটা সহজেই ব্যাটিং করেছেন ভারতের ব্যাটাররা। ম্যাচ শেষে অধিনায়ক বেন স্টোকস স্বীকার করেছিলেন, শেষ টেস্টে তাদের নতুন বোলারের প্রয়োজন হতে পারে।

স্টোকস বলেছিলেন, ‘যদি আপনি দেখেন আমরা কতক্ষণ ফিল্ডিং করেছি এবং বোলিং ইউনিট হিসেবে কত ওভার বল করেছি, তাহলে বোঝা যাবে সবাই অনেক ক্লান্ত এবং ব্যথায় ভুগছে। আমরা সবাইকে পর্যবেক্ষণ করব এবং আগামী দুই-তিন দিনের বিশ্রামকে কাজে লাগাব, তারপর সিদ্ধান্ত নেব।

ইংল্যান্ডের পঞ্চম টেস্টের স্কোয়াড: বেন স্টোকস (অধিনায়ক), জফরা আর্চার, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জ্যাক ক্রলি, লিয়াম ডসন, বেন ডাকেট, জেমি ওভারটন, ওলি পোপ, জো রুট, জেমি স্মিথ, জোশ টাং ও ক্রিস ওকস।


এ জাতীয় আরো খবর...