শিরোনামঃ
ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে? মোঙ্গল সাম্রাজ্যের প্রথম যে সম্রাট ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন গর্ভনিরোধক নিয়ে বাংলাদেশে যেসব ভ্রান্ত ধারণা দুই সৌদি বন্দরে হামলার দাবি হুথিদের, পাল্টা হুথি ড্রোন ভূপাতিত করেছে রিয়াদ গোপালগঞ্জে থানা, ট্রেন, সরকারি বরাদ্দ নিয়ে কী হচ্ছে? সমাবর্তনে গাউন-হুড নয়, উত্তরীয়; পশ্চিমবঙ্গে সরকারি পরামর্শ ঘিরে বিতর্ক
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

ফেনীতে পূজায় নাশকতার পরিকল্পনার অভিযোগে আ’লীগ নেতা গ্রেপ্তার

ফেনী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫

ফেনীতে দুর্গাপূজায় নাশকতার পরিকল্পনার অভিযোগে সুকলভ মজুমদার (৪২) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলার দাগনভূঞা উপজেলা জায়লস্কর ইউনিয়নের হীরাপুর গ্রামের অর্জুন মজুমদারের ছেলে।

মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে ফেনী মডেল থানায় নেয়া হয়। বুধবার (১ অক্টোবর) দুপুরে পুলিশ জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ফেনীর মহিপালে ছাত্র-জনাতার উপর আওয়ামী লীগের গুলিতে ৮ জনকে হত্যার ঘটনায় অর্থ জোগানদাতা হিসেবে গ্রেফতার সুকলভের নাম উঠে আসে।

সে মিশন নিয়ে তিনি দক্ষিণ আপ্রিকা থেকে কিছুদিন আগে দেশে আসেন। ফেনী ও ঢাকায় সম্প্রতি নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের মিছিলে তিনি অর্থ দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গ্রেপ্তার সুকলভ মজুমদার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জায়লস্কর ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।

স্থানীয়দের দাবি, দুর্গাপূজাকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনায় জড়িত ছিলেন তিনি। ২০২৩ সালে নিজ ইউনিয়নের সিলোনীয়া বাজারে বিএনপির মিছিলে হামলা চালিয়ে দলটির বেশ কয়েকজন নেতাকর্মীকে মারাত্মক আহত করা হয় তার নেতৃত্বে।

ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শামসুজ্জামান তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত তার বিরুদ্ধে কতটি মামলা বা অভিযোগ রয়েছে, তা জানা যায়নি।


এ জাতীয় আরো খবর...