শিরোনামঃ
বয়সের ফারাক অনেক, এমন দম্পতিদের ভালোবাসা নিয়ে বোঝাপড়া কতটা? আজও উত্তমকুমার সর্বত্র আছেন: সৃজিত মুখার্জি ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় ছেয়ে যাচ্ছে মালয়েশিয়া ও ফিলিপিন্সের আকাশ বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের? সামনে দুই মাস ডেঙ্গু ছড়িয়ে পড়া নিয়ে কী পূর্বাভাস দিচ্ছেন গবেষকরা বিদেশে শ্রমিক হিসেবে গেলে কোন কোন প্রশিক্ষণ কাজে লাগতে পারে লেইপজিগ বিমানবন্দরে ড্রোন হামলার পেছনে রাশিয়া, বলছে জার্মানি গান্ধী পরিবার নিয়ে এই প্রশ্নগুলির উত্তর কি থাকবে সোনিয়া গান্ধীর লেখা বইতে? নতুন পে-স্কেল কীভাবে বাস্তবায়ন হবে, প্রভাব কেমন হবে কুয়াকাটায় জালে উঠে আসা ‘স্লেন্ডার সানফিশ’ কী ধরনের মাছ?
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

২০ দলের টি টোয়েন্টি বিশ্বকাপে চমক, চূড়ান্ত পর্ব নিশ্চিত ১৭ দলের

কলকণ্ঠ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

২০২৬ সালের টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলঙ্কায়। আসর শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি এবং শেষ হবে ৮ মার্চ। এবারের আসরে থাকছে রেকর্ড ২০টি দল, যার মধ্যে ইতোমধ্যে ১৭টি দলের নাম নিশ্চিত হয়েছে।

ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্ব থেকে নেদারল্যান্ডসের পাশাপাশি ইতিহাস গড়েছে ইতালি। প্রথমবারের মতো কোনো ক্রিকেট বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে দেশটি। অন্যদিকে আমেরিকাস অঞ্চলের বাছাইপর্বে স্বাগতিক কানাডা ছয় ম্যাচের সবগুলোতে জিতে শীর্ষে থেকে বিশ্বকাপের টিকিট কেটেছে।

এর আগে ২০২৪ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়া শীর্ষ সাত দল সরাসরি ২০২৬ আসরে খেলার সুযোগ পায়। এর সঙ্গে ২০২৪ সালের জুন পর্যন্ত আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা আরও তিনটি দলও জায়গা করে নেয়।

সম্প্রতি আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বে ফাইনালে উঠে জিম্বাবুয়ে ও নামিবিয়া সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করেছে। এখনও বাকি রয়েছে ৩টি দলের জায়গা। এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বাছাইপর্ব শেষে পূর্ণাঙ্গ হবে ২০ দলের তালিকা।

নিশ্চিত হওয়া ১৭ দল
স্বাগতিক ভারত ও শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, কানাডা, ইতালি, নেদারল্যান্ডস, নামিবিয়া ও জিম্বাবুয়ে।


এ জাতীয় আরো খবর...