শিরোনামঃ
ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে? মোঙ্গল সাম্রাজ্যের প্রথম যে সম্রাট ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন গর্ভনিরোধক নিয়ে বাংলাদেশে যেসব ভ্রান্ত ধারণা দুই সৌদি বন্দরে হামলার দাবি হুথিদের, পাল্টা হুথি ড্রোন ভূপাতিত করেছে রিয়াদ গোপালগঞ্জে থানা, ট্রেন, সরকারি বরাদ্দ নিয়ে কী হচ্ছে? সমাবর্তনে গাউন-হুড নয়, উত্তরীয়; পশ্চিমবঙ্গে সরকারি পরামর্শ ঘিরে বিতর্ক
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

বাগদান সেরেছেন রাশমিকা-বিজয়

কলকণ্ঠ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

দীর্ঘদিনের গুঞ্জনের পর অবশেষে সত্যি হলো দক্ষিণ ভারতের জনপ্রিয় দুই তারকা রাশমিকা মান্দানা ও বিজয় দেবারকোন্ডার সম্পর্কের খবর। বিজয়ের টিম হিন্দুস্তান টাইমসকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে তাদের বাগদানের বিষয়টি। যদিও এ খবরের আনুষ্ঠানিক ঘোষণা এখনো অভিনেতা-অভিনেত্রীর পক্ষ থেকে আসেনি, জানা গেছে ২০২৬ সালের ফেব্রুয়ারিতেই তারা জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করবেন।

পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে একান্ত পরিসরে সম্পন্ন হয়েছে এই বাগদানের অনুষ্ঠান। যদিও তাদের দুজনের টিমই জানিয়েছে, রাশমিকা ও বিজয় এখনই বিয়ে বা বাগদান নিয়ে প্রকাশ্যে কিছু জানাতে চান না। তারা আপাতত এই সময়টিকে ব্যক্তিগতভাবে উপভোগ করতে চান।

রাশমিকা ও বিজয়ের সম্পর্কের গুঞ্জন শুরু হয়েছিল ২০১৮ সালে তাদের প্রথম একসঙ্গে অভিনীত সিনেমা ‘গীতা গোবিন্দম’ মুক্তির পর থেকে। পরের বছর ‘ডিয়ার কমরেড’–এ তাদের নিয়ে নতুন আলোচনা শুরু হয়। সেই সময় থেকেই ফ্যানদের মধ্যে শুরু হয় তাদের বাস্তব জীবনের সম্পর্ক নিয়ে আলোচনা।  সম্প্রতি রাশমিকার এক ইনস্টাগ্রাম পোস্টে তাকে ঐতিহ্যবাহী শাড়ি ও গয়নায় দেখা যায়। ছবিগুলো প্রকাশ্যে আসতেই ভক্তদের প্রশ্ন এটাই কি তবে নায়িকার বাগদানের পোশাক?

অন্যদিকে, বর্তমানে রাশমিকা ব্যস্ত আছেন ‘ককটেল টু’–এর শুটিংয়ে, যেখানে তার সঙ্গে অভিনয় করছেন কৃতি স্যানন ও শাহিদ কাপুর। পাশাপাশি তাকে দেখা যাবে আদিত্য সারপোতদার পরিচালিত হরর-কমেডি সিনেমা ‘থামা’তে। আর বিজয় সম্প্রতি অভিনয় করেছেন গৌতম তিন্নানুরি পরিচালিত অ্যাকশন থ্রিলার সিনেমা ‘কিংডম’-এ।


এ জাতীয় আরো খবর...