শিরোনামঃ
ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে? মোঙ্গল সাম্রাজ্যের প্রথম যে সম্রাট ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন গর্ভনিরোধক নিয়ে বাংলাদেশে যেসব ভ্রান্ত ধারণা দুই সৌদি বন্দরে হামলার দাবি হুথিদের, পাল্টা হুথি ড্রোন ভূপাতিত করেছে রিয়াদ গোপালগঞ্জে থানা, ট্রেন, সরকারি বরাদ্দ নিয়ে কী হচ্ছে? সমাবর্তনে গাউন-হুড নয়, উত্তরীয়; পশ্চিমবঙ্গে সরকারি পরামর্শ ঘিরে বিতর্ক
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা মাচাদো

বিশ্বকণ্ঠ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

এ বছর শান্তিতে নোবেল পেয়েছেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা মাচাদো। ভেনেজুয়েলায় গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে অনবদ্য অবদানের জন্য ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার অর্জন করেন দেশটির বিরোধী এই রাজনীতিক। তিনি দীর্ঘদিন ধরে গণতন্ত্র ও মানবাধিকার রক্ষার সংগ্রামে সক্রিয় রয়েছেন। খবর ইউরো নিউজের।

নরওয়েজিয়ান নোবেল কমিটি স্থানীয় সময় শুক্রবার (১০ অক্টোবর) সকালে এক ঘোষণায় জানায়,‘ভেনেজুয়েলায় গণতন্ত্রিক আন্দোলনের নেতা হিসেবে মারিয়া কোরিনা মাচাদো সাম্প্রতিক সময়ে লাতিন আমেরিকায় বেসামরিক সাহসিকতার অন্যতম উদাহরণ হয়ে উঠেছেন।’

কমিটি আরও জানায়,‘তিনি এই পুরস্কার পাচ্ছেন ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষায় তার নিরলস প্রচেষ্টা এবং স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রে ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ রূপান্তর ঘটানোর সংগ্রামের জন্য।’

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামও শান্তিতে নোবেল প্রাপকের সম্ভাব্য তালিকায় আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত পুরস্কারটি পেলেন ৫৮ বছর বয়সী এই নারী নেত্রী।

পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ১০ ডিসেম্বর সুইডিশ শিল্পপতি ও ডিনামাইট আবিষ্কারক আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে। তিনি ১৮৯৬ সালে মারা যান।


এ জাতীয় আরো খবর...