শিরোনামঃ
কেন রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে চাপ দিচ্ছে না ভারত? ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন কয়েক লাখ মানুষ পত্রিকা: ‘গোপালগঞ্জে এবার বিদ্যুৎ বন্ধের সতর্কতা, আরও এক মামলায় আসামি পাঁচ সহস্রাধিক’ ভারতে আওয়ামী লীগ নেতারা কেন বাংলাদেশের সাথে সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন? আইসিজে’র রায়ের পর মিয়ানমারে ফেরার প্রশ্নে কী বলছেন রোহিঙ্গারা ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে?
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

অন্তর্বর্তী সরকার খুব দুর্বল, তাদের সাথে জনমত নেই: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকার খুব দুর্বল। কার, এদের পেছনে কোনো দল ও জনমত নেই। বুধবার (১৫ অক্টোবর) বিকেলে সদর উপজেলার ভুল্লি ইউনিয়নের কুমারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের যে ধ্বংসস্তূপ রেখে গিয়েছিল এই ধ্বংসস্তূপকে তুলে ধরেছে অন্তর্বর্তী সরকার। ঢাকার রাস্তায় এত দাবি দাওয়ায় এই সরকার ভারাক্রান্ত। তিনি আশ্বস্ত করে বলেন, তার দল ক্ষমতায় গেলে শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করা হবে।

তিনি আশঙ্কা প্রকাশ করে আরও বলেন, এই দাবি দাওয়ার কারণে নির্বাচন পিছিয়ে পড়তে পারে। তাই আগে নির্বাচন হোক, পরে সকল দাবি-দাওয়া পূরণ। পিআর পদ্ধতি সম্পর্কে মির্জা ফখরুল বলেন, পিআর পদ্ধতি বাংলাদেশের জন্য উপযুক্ত নয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলিসহ দলের অন্যান্য নেতাকর্মী ও সমর্থকরা।


এ জাতীয় আরো খবর...