শিরোনামঃ
ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে? মোঙ্গল সাম্রাজ্যের প্রথম যে সম্রাট ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন গর্ভনিরোধক নিয়ে বাংলাদেশে যেসব ভ্রান্ত ধারণা দুই সৌদি বন্দরে হামলার দাবি হুথিদের, পাল্টা হুথি ড্রোন ভূপাতিত করেছে রিয়াদ গোপালগঞ্জে থানা, ট্রেন, সরকারি বরাদ্দ নিয়ে কী হচ্ছে? সমাবর্তনে গাউন-হুড নয়, উত্তরীয়; পশ্চিমবঙ্গে সরকারি পরামর্শ ঘিরে বিতর্ক
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল

বিশ্বকণ্ঠ ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

যুদ্ধবিরতি ‘হুমকির মুখে’ পড়ায় দক্ষিণ গাজায় ব্যাপক বিমান হামলা শুরু করার কথা জানিয়েছে ইসরাইল।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা কয়েক ডজন লক্ষ্যবস্তুতে ‘ব্যাপক ও বিস্তৃত’ বিমান হামলা চালাচ্ছে।

এর মধ্যেই নাসের হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুতদের আবাসস্থলে ইসরাইলি হামলায় এক ফিলিস্তিনি নিহত এবং অনেকে আহত হয়েছেন।
 
এছাড়াও আল-আকসা শহীদ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গাজার মধ্যাঞ্চলের আজ-জাওয়াইদায় সাংবাদিকদের আবাসস্থলে ইসরাইলি বিমান হামলায় একজন সাংবাদিকসহ দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন।
 
এসব খবর আসার আগেই গাজা সিভিল ডিফেন্স জানিয়েছিল, ইসরাইলি বিমান হামলায় বিধ্বস্ত উপত্যকাজুড়ে রোববার কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। 
সংস্থাটির মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, উত্তর গাজায় ‘বেসামরিক লোকদের একটি দলকে’ লক্ষ্য করে ইসরাইলি হামলায় ছয়জন নিহত হন।
 
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যস্থতায় এবং ১০ অক্টোবর থেকে কার্যকর হওয়া ফিলিস্তিনি ভূখণ্ডে যুদ্ধবিরতি ইসরাইল এবং হামাসের মধ্যে দুই বছরেরও বেশি সময় ধরে চলমান ধ্বংসাত্মক যুদ্ধের অবসান ঘটায়।
 
তবে স্পষ্টতই সেই যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা শুরু করেছে ইসরাইলি বাহিনী। যদিও এর আগে হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতির চুক্তি ভাঙার অভিযোগ তোলে নেতানিয়াহু সরকার।


এ জাতীয় আরো খবর...