শিরোনামঃ
বিরল কোরাল রেড কুকরি বা কমলাবতী সাপের সংখ্যা বাংলাদেশে বাড়লো কীভাবে? যুক্তরাষ্ট্রের ৩১ অঙ্গরাজ্যে ‘মারাত্মক ডায়রিয়ার’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব নিয়ে কী জানা যাচ্ছে ইরানের কাছ থেকে হরমুজ প্রণালিতে হামলা বন্ধের অঙ্গীকার চায় যুক্তরাষ্ট্র বাইশ বছরেই বিধবা রাখি, চোখ হারানো মোবিন আর মায়ের ওড়না মাথায় গুলিবিদ্ধ শ্রাবণের গল্প শেখ হাসিনার ‘দেশে ফেরার’ বক্তব্য নিয়ে যা বলছে বিএনপি, জামায়াত ও এনসিপি উগ্রবাদী কর্মকাণ্ডে অভিযুক্ত ‘ফাতাহ কমব্যাট সিস্টেম’ সম্পর্কে কী জানা যাচ্ছে? যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলার মধ্যেই খামেনির দাফন সম্পন্ন পত্রিকা: ‘রোহিঙ্গা ক্যাম্পের জন্য আরও জমি চায় জাতিসংঘ’ মুঘল সম্রাট আওরঙ্গজেবের শাসনামল নিয়ে প্রচলিত ভাষ্য বদলে দিতে পারে তিনশ বছর আগের নথির যে সংগ্রহ বৃষ্টি-পাহাড়ধসে বিপর্যস্ত পার্বত্য অঞ্চল, সাজেকে আটকে আছে কয়েকশ পর্যটক
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

মূত্রে ফেনার পরিমাণ বাড়ছে? কীসের ইঙ্গিত জেনে নিন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

মূত্রের মধ্যে ফেনা থাকা অস্বাভাবিক নয়। কারণ, মূত্র তো শুধু পানি জাতীয় পদার্থ নয়। তার সঙ্গে মিশে থাকে নানা ধরনের বর্জ্য পদার্থ। তার উপর পানি খাওয়া কম হলে কিংবা শরীর ডিহাইড্রেটেড হয়ে পড়লেও মূত্রে ফেনা দেখা দিতে পারে, রং বদলে যেতে পারে। তা নিয়ে ভয়ের কিছু নেই। কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়ার পরেও ফেনার পরিমাণ যদি বাড়তে থাকে, তা হলে অবশ্যই চিন্তার কারণ রয়েছে বলে মনে করছেন চিকিৎসকরা।

কেন প্রস্রাবে ফেনার পরিমাণ বেড়ে যায়?

চিকিৎসকরা বলছেন, মূত্রে ফেনার পরিমাণ বেড়ে গেলে প্রাথমিকভাবে ধরে নেয়া কিডনি নামক শরীরের নিজস্ব ‘ছাঁকনি’টি ঠিক মতো কাজ করছে না। উল্টে মূত্রের সঙ্গে শরীরের গুরুত্বপূর্ণ একটি উপাদান প্রোটিন (অ্যালবুমিন) মিশে যাচ্ছে। দীর্ঘদিন ধরে এমনটা চলতে থাকলে অবশ্যই চিকিৎসকের কাজে যেতে হবে। এর সঙ্গে শারীরিক আরও কিছু উপসর্গও দেখা দিতে পারে। যেমন পায়ের পাতা, গোড়ালি ফুলে যাওয়া, মুখ কিংবা চোখের চারপাশও ফুলে যেতে পারে কিডনির এই ধরনের সমস্যা থেকে। যেহেতু মূত্রের সঙ্গে শরীর থেকে প্রোটিন বেরিয়ে যায় তাই অতিরিক্ত দুর্বল, ক্লান্ত লাগতে পারে। মূত্রের পরিমাণেও হেরফের হতে পারে।

এই সমস্যা থেকে মুক্তি পাবেন কীভাবে?

১) পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে।

২) অতিরিক্ত লবণ এবং প্রক্রিয়াজাত খাবার খাওয়া যাবে না।

৩) উচ্চ রক্তচাপ থেকেও কিডনির সমস্যা হতে পারে। তাই রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পারলেই ভালো।

৪) অতিরিক্ত প্রোটিন রয়েছে, এমন খাবার না খেলেই ভালো।

৫) অতিরিক্ত ওজনও কিডনির জন্য খারাপ। তাই ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে।


এ জাতীয় আরো খবর...