শিরোনামঃ
তুরস্কে কয়েক ঘণ্টার একটি অভ্যুত্থানচেষ্টা যেভাবে পাল্টে দিয়েছে পুরো দেশকে আর্জেন্টিনার পিছু ছাড়ছে না ‘বিতর্ক’, ইংল্যান্ডকে হারানোর পর ফকল্যান্ডস ব্যানার দেখিয়ে শাস্তির শঙ্কায় মেসিরা পাল্টাপাল্টি হামলার মধ্যেই তেহরানকে ‘ভদ্র আচরণ’ করার সতর্কবার্তা ট্রাম্পের ফোনে মেসেজ পাঠালেও কি মৃত্যুদণ্ড, নতুন মাদক আইন নিয়ে বিতর্ক কেন স্বর্ণের দাম কমছে কেন এবং আরো কমার সম্ভাবনা কতটুকু? আর্জেন্টিনা আর ইংল্যান্ড ম্যাচ ঘিরে যেসব তথ্য জেনে রাখতে পারেন ইরান যুদ্ধ শেষ করতে ‘হিমশিম খাচ্ছেন’ ট্রাম্প সাইবার সুরক্ষা আইনে কী পরিবর্তন এলো? কলকাতা বিমানবন্দরের ভিতরে ১৩৬ বছর পুরনো মসজিদ সরানো নিয়ে বিতর্ক চট্টগ্রামে একের পর এক চাঁদাবাজি ও সশস্ত্র হামলার নেপথ্যে কারা?
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

জ্যামাইকা ও হাইতিতে প্রাণহানির শিকার অর্ধশত মানুষ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫

হারিকেন মেলিসার তাণ্ডবে জ্যামাইকা ও হাইতিতে প্রাণহানির শিকার হয়েছে অর্ধশত মানুষ। শনিবার (১ নভেম্বর) এক প্রতিবেদনে খবরটি নিশ্চিত করেছে আলজাজিরা।

এতে উল্লেখ করা হয়, ক্যারিবীয় অঞ্চলে আঘাত হানা শক্তিশালী এই হারিকেনে হাইতিতে প্রাণ হারিয়েছে অন্তত ৩১ জন। ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে পেতিগোয়াভ এলাকা। দেশটির ১২০টিরও বেশি আশ্রয়কেন্দ্রে প্রায় ১৫ হাজার মানুষ আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

হাইতির আগে জ্যামাইকায় আঘাত হানে হারিকেনটি। এতে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রশাসন। নিখোঁজ অন্তত ২০ জন। দুই দেশেই এখনও চলছে উদ্ধারকাজ। ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ পৌঁছে দিতে কাজ করছে কর্তৃপক্ষ।

অন্যদিকে, কিউবায়ও আঘাত হানে হারিকেন মেলিসা। এতে ঝুঁকির মুখে পড়ে প্রায় ৩০ লাখ মানুষের জীবন। সময়মতো তাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়ায় এখনও কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি দেশটিতে। তবে বন্যা ও ভূমিধসে বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রায় আড়াইশ’ এলাকা।


এ জাতীয় আরো খবর...