শিরোনামঃ
ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে? মোঙ্গল সাম্রাজ্যের প্রথম যে সম্রাট ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন গর্ভনিরোধক নিয়ে বাংলাদেশে যেসব ভ্রান্ত ধারণা দুই সৌদি বন্দরে হামলার দাবি হুথিদের, পাল্টা হুথি ড্রোন ভূপাতিত করেছে রিয়াদ গোপালগঞ্জে থানা, ট্রেন, সরকারি বরাদ্দ নিয়ে কী হচ্ছে? সমাবর্তনে গাউন-হুড নয়, উত্তরীয়; পশ্চিমবঙ্গে সরকারি পরামর্শ ঘিরে বিতর্ক
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

জুলাই সনদে নোট অব ডিসেন্ট রাখার সুযোগ নেই: নাহিদ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

জুলাই সনদের আদেশ প্রধান উপদেষ্টাকেই দিতে হবে। সনদে কোনও নোট অব ডিসেন্ট রাখার সুযোগ নেই। আশা করবো, দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন করেই আমরা নির্বাচনের দিকে যাবো।’ শুক্রবার (০৭ নভেম্বর) দুপুরে রাজধানীর বাংলা একাডেমিতে ইউনিভার্সিটি টিচার্স ফোরামের (ইউটিএফ) আত্মপ্রকাশ অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এসব কথা বলেন।

তিনি বলেন, রাষ্ট্রের আমূল পরিবর্তনের জন্য শিক্ষাব্যবস্থা ঢেলে সাজানো জরুরি। বিশেষ করে বেকারত্ব দূর করতে শিক্ষা খাতে হাত দিতে হবে আগে। প্রয়োজনীয় সংস্কার আনতে হবে।

নাহিদ ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থানে শিক্ষকদের অবদানের কথা জাতি আজীবন শ্রদ্ধাভরে স্মরণ করবে। বিগত ১৬ বছর দলীয় পরিচয়ের ভিত্তিতেই শিক্ষকদের পদোন্নতি দেয়া হতো। তাই ফ্যাসিবাদী কাঠামো বাংলাদেশে এখনও রয়ে গেছে। ব্যক্তি ও সমাজের চিন্তার পরিবর্তন ছাড়া ফ্যাসিবাদ নির্মূল সম্ভব নয়।

তিনি বলেন, শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তনের কথা থাকলেও অন্তর্বর্তী সরকার এ ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। তবে তারা ব্যর্থ হলেও আমরা লড়াই অব্যাহত রাখবো।


এ জাতীয় আরো খবর...