শিরোনামঃ
ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে? মোঙ্গল সাম্রাজ্যের প্রথম যে সম্রাট ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন গর্ভনিরোধক নিয়ে বাংলাদেশে যেসব ভ্রান্ত ধারণা দুই সৌদি বন্দরে হামলার দাবি হুথিদের, পাল্টা হুথি ড্রোন ভূপাতিত করেছে রিয়াদ গোপালগঞ্জে থানা, ট্রেন, সরকারি বরাদ্দ নিয়ে কী হচ্ছে? সমাবর্তনে গাউন-হুড নয়, উত্তরীয়; পশ্চিমবঙ্গে সরকারি পরামর্শ ঘিরে বিতর্ক
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

স্বৈরাচার তাড়ানো তরুণরাই দেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে: শফিক

স্টাফ রিপোর্টার
প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

স্বৈরাচার বিতাড়িত করা তরুণরাই নতুন বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (৭ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইসলামী ছাত্রশিবির আয়োজিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধি সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকেল্পে ছাত্র প্রতিনিধিদের ভাগ-ভাটোয়ারার সংস্কৃতি থেকে বের হতে হবে।

তরুণদের ভবিষ্যত নেতৃত্বের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা ও শিক্ষার মান বাড়ানো সময়ের দাবি। বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণামুখী করতে প্রতিটি ছাত্র সংসদকে সোচ্চার থাকতে হবে। ভবিষ্যতের বৃহৎ নেতৃত্বের জন্য এখনকার তরুণদের প্রস্তুতি নিতে হবে। যে তরুণরা দুর্বার আন্দোলনের মধ্যে দিয়ে পর্বত সমান হস্তিকে দেশ থেকে তাড়িয়েছে, তারাই আগামীর বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে।

তিনি বলেন, ছাত্রদের এটা মনে করার কোনো কারণ নেই যে, শুধু ক্যাম্পাসেই দায়িত্ব সীমাবদ্ধ। বরং গোটা জাতির জন্য স্বপ্নসারথী, এই স্বপ্নকে ধারণও করতে হবে আবার বাস্তবায়নও করতে হবে। বাকি বিশ্ববিদ্যালয়গুলোতেও দ্রুত ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করছি।

ছাত্র প্রতিনিধিদের উদ্দেশে দলটির নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মো. তাহের বলেন, আপনাদের সংগ্রাম ফ্যাসিবাদকে বিতাড়িত করিয়েছে ভারতে। কিন্তু এই সংগ্রাম এখনও শেষ হয়নি। আপনাদের সেই সংগ্রাম দিয়ে বাংলাদেশের দুর্নীতিকেও প্রশান্ত মহাসাগরে ছুড়ে ফেলতে হবে।

ডা. তাহের বলেন, যে চেতনায় তরুণ ছাত্র-ছাত্রীরা একটি আদর্শবাদী দলকে সমর্থন দিয়েছিল বা এখনও দিয়ে যাচ্ছে, আগামী নির্বাচনে ৪ কোটি তরুণ ছাত্রসমাজ যেন সেই ধারাবাহিকতায় বাংলাদেশর একটি ইতিবাচক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে আদর্শবাদী দল বা দলসমূহকে বিজয়ী করে।


এ জাতীয় আরো খবর...