শিরোনামঃ
বিদেশে শ্রমিক হিসেবে গেলে কোন কোন প্রশিক্ষণ কাজে লাগতে পারে লেইপজিগ বিমানবন্দরে ড্রোন হামলার পেছনে রাশিয়া, বলছে জার্মানি গান্ধী পরিবার নিয়ে এই প্রশ্নগুলির উত্তর কি থাকবে সোনিয়া গান্ধীর লেখা বইতে? নতুন পে-স্কেল কীভাবে বাস্তবায়ন হবে, প্রভাব কেমন হবে কুয়াকাটায় জালে উঠে আসা ‘স্লেন্ডার সানফিশ’ কী ধরনের মাছ? নেপালে টানেলে কর্মরত শত শত শ্রমিক নিখোঁজ, পাহাড়ে বিস্ফোরণ ঘটিয়ে উদ্ধারের চেষ্টা মেসি যেভাবে আর্জেন্টিনায় ‘অপ্রিয়’ থেকে ‘দেবতার আসনে’ পত্রিকা: ‘স্থানীয় নির্বাচন বর্জন করতে পারে জামায়াত জোট’ কঠিন রাজনৈতিক পরিস্থিতি সামলে কীভাবে ঘুরে দাঁড়িয়েছে বিএনপি নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বেতন বাড়ল?
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

১১ বছর পর হিলি বন্দর দিয়ে আপেল আমদানি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

দীর্ঘ ১১ বছর বন্ধ থাকার পর দিনাজপুরে হিলি স্থল বন্দর দিয়ে আবারও শুরু হয়েছে ভারত থেকে আপেল আমদানি। গতকাল রোববার বিকালে ভারত থেকে আপেল বোঝাই একটি ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে শুরু হয় ভারত থেকে আপেল আমদানি।

প্রথমদিন একটি ট্রাকে ২৫ হাজার ৩৩২ কেজি আপেল আমদানি করা হয়। চট্টগ্রামের খাজা আজমেরি ট্রেডার্স নামের একটি আমদানিকারক  প্রতিষ্ঠান ভারতের কাশ্মির থেকে এসব আপেল আমদানি করে।

ফল আমদানির এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে সরকারের রাজস্ব আয় যেমন বাড়বে, তেমনি বন্দরের কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী সংগনিরোধ কর্মকর্তা বলেন, দীর্ঘদিন পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে এক ট্রাক ফল আমদানি হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো আমদানিকারক এই আপেল খালাসের জন্য সার্টিফিকেট গ্রহণের সপক্ষে আমাদের নিকট আবেদন করেনি। যদি তারা আবেদন করে তাহলে পণ্য পরীক্ষা করে দ্রুত সার্টিফিকেট প্রদান করা হবে। এরপরে তারা কাস্টমসের প্রক্রিয়া সম্পূর্ণ বন্দর থেকে খালাস নিতে পারবেন।


এ জাতীয় আরো খবর...