শিরোনামঃ
আবু সাঈদের মৃত্যুতে গড়ে ওঠা জুলাইয়ের ঐক্য ভাঙলো কীভাবে? বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসানীতি আরও কঠোর করলো ট্রাম্প প্রশাসন তরবারির জোরে নয়, আরব বণিকদের মাধ্যমে যেভাবে ভারতে এসেছিল ইসলাম ভারতের বৃহত্তম পারমাণবিক কেন্দ্রের তথ্য ফাঁসের অভিযোগ, কী জানালো সরকার? মেসি ও শিশু লামিন ইয়ামালের যে ছবি আবার সামনে এলো তুরস্কে কয়েক ঘণ্টার একটি অভ্যুত্থানচেষ্টা যেভাবে পাল্টে দিয়েছে পুরো দেশকে আর্জেন্টিনার পিছু ছাড়ছে না ‘বিতর্ক’, ইংল্যান্ডকে হারানোর পর ফকল্যান্ডস ব্যানার দেখিয়ে শাস্তির শঙ্কায় মেসিরা পাল্টাপাল্টি হামলার মধ্যেই তেহরানকে ‘ভদ্র আচরণ’ করার সতর্কবার্তা ট্রাম্পের ফোনে মেসেজ পাঠালেও কি মৃত্যুদণ্ড, নতুন মাদক আইন নিয়ে বিতর্ক কেন স্বর্ণের দাম কমছে কেন এবং আরো কমার সম্ভাবনা কতটুকু?
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং বার্তাপ্রধান ডেবোরাহ’র পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

ডোনাল্ড ট্রাম্পের ভাষণ সম্পাদনা ঘিরে সৃষ্ট সমালোচনার জেরে, পদত্যাগ করেছেন বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং বার্তাপ্রধান ডেবোরাহ টারনেস। গাজাসহ আরও কয়েকটি ইস্যুতেও পক্ষপাতমূলক সংবাদ প্রচারের অভিযোগ উঠেছে ব্রিটিশ সংবাদমাধ্যমটির বিরুদ্ধে। ভুল স্বীকার করে বিবৃতিও দিয়েছেন টিম এবং ডোবারাহ। বিবিসির সাবেক এক উপদেষ্টা বিবিসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ করার পরই এই ইস্যুতে উত্তেজনা ছড়ায়।

এছাড়া আরেক ব্রিটিশ গণমাধ্যম টেলিগ্রাফ বিবিসির একটি নথি প্রকাশ করে। সেখানে জানা যায়, প্যানোরামা তথ্যচিত্রে ট্রাম্পের বক্তব্যের অংশবিশেষ জোড়া লাগিয়ে ব্যবহার করেছিল বিবিসি।

গত বছর নির্বাচনের এক সপ্তাহ আগে প্রচার করা হয় তথ্যচিত্রটি। ভাষণ সম্পাদনার পর এমন দাঁড়ায় যে, ট্রাম্প সবাইকে ক্যাপিটল হিলে যেতে বলেছেন এবং নিজেও সেখানে যুক্ত হয়ে লড়াই করবেন বলে জানিয়েছেন।


এ জাতীয় আরো খবর...