শিরোনামঃ
ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে? মোঙ্গল সাম্রাজ্যের প্রথম যে সম্রাট ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন গর্ভনিরোধক নিয়ে বাংলাদেশে যেসব ভ্রান্ত ধারণা দুই সৌদি বন্দরে হামলার দাবি হুথিদের, পাল্টা হুথি ড্রোন ভূপাতিত করেছে রিয়াদ গোপালগঞ্জে থানা, ট্রেন, সরকারি বরাদ্দ নিয়ে কী হচ্ছে? সমাবর্তনে গাউন-হুড নয়, উত্তরীয়; পশ্চিমবঙ্গে সরকারি পরামর্শ ঘিরে বিতর্ক
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণে নিহত বেড়ে ১৩

বিশ্বকণ্ঠ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

নয়াদিল্লির ঐতিহাসিক লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের গেট নম্বর ১-এর সামনে একটি গাড়িতে শক্তিশালী বিস্ফোরণে কমপক্ষে ১৩ জন নিহত এবং ২৪ জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের গাড়িতেও আগুন ধরে যায় ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কে ছড়িয়ে ছিল মানব শরীরের অংশ-অঙ্গ। খবর এনডিটিভির। 

পুলিশ জানিয়েছে, হরিয়ানা নম্বর প্লেটের গাড়িটি হিউন্দাই আই২০ মডেলের। বিস্ফোরণের কারণ এখনো স্পষ্ট নয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘটনাস্থলের খোঁজখবর নিচ্ছেন এবং তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ব্রিফ করেছেন। ঘটনাস্থলে বহু অ্যাম্বুলেন্স ও ফরেন্সিক দল কাজ করছে।

এক প্রত্যক্ষদর্শীর বর্ণনা অনুযায়ী, ‘বিস্ফোরণে একজনের শরীর ছিন্নভিন্ন হয়ে যায়, আরেকজনের একটি হাত পড়ে থাকতে দেখেছি সড়কে।’

জানা গেছে, সড়কে গাড়ি বিস্ফোরণে আশপাশের ভবনের জানালা-দরজাও কেঁপে ওঠে। প্রত্যক্ষদর্শীরা বলেন, ‘বিস্ফোরণের শব্দের তীব্রতায় কানে ব্যাথা শুরু হয়ে যায়। আমরা জীবনে এমন ভয়াবহ কিছু দেখিনি।’

এই বিস্ফোরণের কয়েক ঘণ্টা আগেই হরিয়ানার ফরিদাবাদে দুটি বাসাবাড়ি থেকে প্রায় তিন হাজার কিলোগ্রাম বিস্ফোরক উদ্ধার করে জম্মু-কাশ্মীর পুলিশ। ৩৫০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেটসহ ডেটোনেটর, টাইমারও পাওয়া যায়। এ ঘটনায় জেএম (জইশ-ই-মোহাম্মদ) সমর্থক সন্দেহে দুই চিকিৎসক-আদিল রাঠার ও মুজাম্মিল শাকিলকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সব দিক খতিয়ে দেখছে ও গোটা এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। এদিকে, ভয়াবহ বিস্ফোরণের পর দেশটির বাণিজ্যিক রাজধানী মুম্বাই, উত্তরপ্রদেশ, জয়পুর এবং উত্তরাখণ্ডে উচ্চ সতর্কতা জারি করা করা হয়েছে।


এ জাতীয় আরো খবর...