শিরোনামঃ
কেন রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে চাপ দিচ্ছে না ভারত? ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন কয়েক লাখ মানুষ পত্রিকা: ‘গোপালগঞ্জে এবার বিদ্যুৎ বন্ধের সতর্কতা, আরও এক মামলায় আসামি পাঁচ সহস্রাধিক’ ভারতে আওয়ামী লীগ নেতারা কেন বাংলাদেশের সাথে সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন? আইসিজে’র রায়ের পর মিয়ানমারে ফেরার প্রশ্নে কী বলছেন রোহিঙ্গারা ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে?
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

মামুন হত্যার ঘটনায় দুই শুটারসহ গ্রেফতার ৫: ডিবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

রাজধানীর পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় দুই শুটারসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। দিবাগত রাতে এক বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।  ডিবি জানায়, মামুন হত্যাকাণ্ডে ব্যবহৃত দুইটি পিস্তল উদ্ধার করা হয়েছে। পাশাপাশি দুই শ্যুটারসহ পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে গ্রেফতারকৃতদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ বুধবার ব্রিফিং করবে ডিএমপি। ব্রিফিংয়ে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বিস্তারিত তুলে ধরবেন।

প্রসঙ্গত, গতকাল সোমবার পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে দুই অস্ত্রধারীর গুলিতে মামুন নিহত হন। তিনি মামলার হাজিরা দিয়ে বের হচ্ছিলেন বলে জানা গেছে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, মামুন দৌড়ে হাসপাতাল প্রাঙ্গণে ঢুকছেন। এ সময় পেছন মাস্ক পড়া দুইজন ব্যক্তি তাকে উদ্দেশ্য করে কয়েক রাউণ্ড গুলি ছুড়ে। এরপর তারা সেখান থেকে পালিয়ে যায়।


এ জাতীয় আরো খবর...