শিরোনামঃ
পত্রিকা: ‘ব্যবহার একই, তবু জুনে অস্বাভাবিক বিদ্যুৎ বিল’ খাবারের ছোট দোকানগুলোকেও নিবন্ধন নিতে হবে, কার্যকর হবে কীভাবে মারধরের পর ছাত্রলীগ পরিচয়ে কারাগারে, যা ঘটেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাগরে ৩৬ দিন ধরে ভেসে থাকা শ্রীলঙ্কান বাবা-ছেলেকে উদ্ধার করল বাংলাদেশি জেলেরা ‘শ্রাবণের মেঘগুলো’ গানে শিক্ষকের ভিডিও ঘিরে থানায় অভিযোগ, প্রতিমন্ত্রীর মন্তব্যের পর শিক্ষাবিভাগের ‘ইউটার্ন’সহ যা হলো ইরানে হামলা চলার মধ্যেই ফের আলোচনার দাবি ট্রাম্পের, যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু পত্রিকা: ‘হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ তদন্ত সংস্থায় পাঠানো হবে’ যে নির্বাসিত ভারতীয় রাজাকে কোনদিন ব্রিটেনের বাইরে যেতে দেওয়া হয়নি সরকার হঠাৎ মন্ত্রীদের ‘পুলিশ প্রটোকল’ তুলে নিল কেন, কতদিন কার্যকর থাকবে? আন্দোলন শেষ, এরপরে ককরোচ জনতা পার্টির ভবিষ্যৎ কী?
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

জামিন পেলেন হিরো আলম

স্টাফ রিপোর্টার
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

সাবেক স্ত্রী রিয়া মনির করা হত্যাচেষ্টার মামলায় জামিন পেয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। শনিবার (১৫ নভেম্বর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান তার জামিন আবেদন মঞ্জুর করেন।

এর আগে একই দিন দুপুরে হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে হাতিরঝিল থানায় করা মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গত বুধবার (১২ নভেম্বর) সাবেক স্ত্রী রিয়া মনির করা এই মামলায় আশরাফুল আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত। ওইদিন হিরো আলম ছাড়াও আহসান হাবিব সেলিম নামে আরও একজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন আদালত।

সবশেষ শনিবার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি হিসেবে হিরো আলমকে গ্রেপ্তার করে হাতিরঝিল থানা পুলিশ। পরে আদালতে হাজির করা হলে বিকেলে হিরো আলমের জামিন মঞ্জুর করেন বিচারক।

চলতি বছরের ২৩ জুন হাতিরঝিল থানায় করা মামলার এজাহার সূত্রে জানা যায়, মনোমালিন্য হলে আসামি হিরো আলম তার স্ত্রী রিয়া মনিকে বাসা থেকে বের করে দেন। পরে মীমাংসার জন্য হাতিরঝিল থানা এলাকায় একটি বাসায় রিয়া মনিকে ডেকে নেন তিনি। সেখানে অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনসহ আসামিরা হত্যার উদ্দেশ্যে রিয়া মনিকে পিটিয়ে আহত করেন এবং তার গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেন।


এ জাতীয় আরো খবর...