শিরোনামঃ
কেন রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে চাপ দিচ্ছে না ভারত? ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন কয়েক লাখ মানুষ পত্রিকা: ‘গোপালগঞ্জে এবার বিদ্যুৎ বন্ধের সতর্কতা, আরও এক মামলায় আসামি পাঁচ সহস্রাধিক’ ভারতে আওয়ামী লীগ নেতারা কেন বাংলাদেশের সাথে সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন? আইসিজে’র রায়ের পর মিয়ানমারে ফেরার প্রশ্নে কী বলছেন রোহিঙ্গারা ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে?
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনা ও কামালকে ফেরত পাঠাতে দিল্লির প্রতি আহ্বান ঢাকার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

জুলাই অভ্যুত্থান ঘিরে হত্যাযজ্ঞ চালানোর মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত পাঠাতে দিল্লির প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা।

সোমবার (১৭ নভেম্বর) মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আজকের রায়ে পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল জুলাই হত্যাকাণ্ডের জন্য অপরাধী সাব্যস্ত এবং দণ্ডপ্রাপ্ত হয়েছেন।
 
মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত এই ব্যক্তিদের দ্বিতীয় কোনো দেশ আশ্রয় দিলে তা হবে অত্যন্ত অবন্ধুসুলভ আচরণ এবং ন্যায়বিচারের প্রতি অবজ্ঞার শামিল।
 
এ অবস্থায় বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাই- তারা যেন অনতিবিলম্বে দণ্ডপ্রাপ্ত এই দুই ব্যক্তিকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। দুই দেশের মধ্যে বিরাজমান প্রত্যার্পণ চুক্তি অনুসারে এটি ভারতের জন্য অবশ্য পালনীয় দায়িত্বও বটে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
 
এরআগে, দুপুর ১২টার দিকে বুলডোজার দিয়ে ধানমন্ডি ৩২ নম্বরের স্থাপনা গুঁড়িয়ে দিতে ঢাকা কলেজের শিক্ষার্থীরা আসেন। তবে শুরুতেই পুলিশের বাধার মুখে পড়ে আন্দোলনরত শিক্ষার্থীরা। বুলডোজার দুটি রাস্তার পাশে পার্ক করে স্লোগান স্লোগানে মুখরিত করে পুরো এলাকা। উদ্দেশ্য একটাই ৩২ নম্বরের অবশিষ্টাংশ গুঁড়িয়ে দেয়া। তবে পুলিশ অনুমতি না দিলে এক পর্যায়ে ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করেন শিক্ষার্থীরা। কিছু শিক্ষার্থী ভেতরে ঢুকলেও বুলডোজারসহ বেশিরভাগ শিক্ষার্থী বাইরেই রয়ে যান। 

পরে ঘটনাস্থলে সেনাবাহিনী এসে পুরো এলাকার নিয়ন্ত্রণ নেয়। সেনাবাহিনীর বাধা উপেক্ষা করে বুলডোজার ঢোকানোর চেষ্টা করলে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ইট পাটকেল নিক্ষেপ এবং লাঠিচার্জে উত্তপ্ত হয়ে যায় পুরো এলাকা। টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।  
 


এ জাতীয় আরো খবর...