শিরোনামঃ
আবু সাঈদের মৃত্যুতে গড়ে ওঠা জুলাইয়ের ঐক্য ভাঙলো কীভাবে? বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসানীতি আরও কঠোর করলো ট্রাম্প প্রশাসন তরবারির জোরে নয়, আরব বণিকদের মাধ্যমে যেভাবে ভারতে এসেছিল ইসলাম ভারতের বৃহত্তম পারমাণবিক কেন্দ্রের তথ্য ফাঁসের অভিযোগ, কী জানালো সরকার? মেসি ও শিশু লামিন ইয়ামালের যে ছবি আবার সামনে এলো তুরস্কে কয়েক ঘণ্টার একটি অভ্যুত্থানচেষ্টা যেভাবে পাল্টে দিয়েছে পুরো দেশকে আর্জেন্টিনার পিছু ছাড়ছে না ‘বিতর্ক’, ইংল্যান্ডকে হারানোর পর ফকল্যান্ডস ব্যানার দেখিয়ে শাস্তির শঙ্কায় মেসিরা পাল্টাপাল্টি হামলার মধ্যেই তেহরানকে ‘ভদ্র আচরণ’ করার সতর্কবার্তা ট্রাম্পের ফোনে মেসেজ পাঠালেও কি মৃত্যুদণ্ড, নতুন মাদক আইন নিয়ে বিতর্ক কেন স্বর্ণের দাম কমছে কেন এবং আরো কমার সম্ভাবনা কতটুকু?
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো বাড়ি থেকে গ্রেপ্তার

বিশ্বকণ্ঠ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

সাবেক ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২২ নভেম্বর) ব্রাজিলের রাজধানীতে বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। খবর-সিএনএন

ফেডারেল পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, বলসোনারোকে তার বাড়ি থেকেই গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল, সুপ্রিম কোর্ট অনুমোদন দিয়েছিল।

অবৈধ রাজনৈতিক অভ্যুত্থান ঘটানোর চেষ্টার অভিযোগে তাকে কারাদণ্ড দেয়া হয়েছে। কয়েকদিন পর তার দণ্ড কার্যকর শুরু হতো। এরআগেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বলসোনারোর বড় ছেলে সিনেটর ফ্লাভিও বলসোনারে একটি সমাবেশ আয়োজন করে। যা সাবেক প্রেসিডেন্টের আবাসিক ভবনের সামনে হয়। আর এই সমাবেশের পরই বলসোনারোর বিরুদ্ধে প্রতিরোধমূলক গ্রেপ্তারি পরোয়ানা জারির উদ্যোগ নেয়া হয়।

প্রসঙ্গত, ২০২২ সালে বর্তমান প্রেসিডেন্ট লুলা দা সিলভার কাছে নির্বাচনে হেরে যান জেয়ার বলসোনারো। নির্বাচনে পরাজিত হওয়ার পরও বলসোনারো ক্ষমতা ধরে রাখার চেষ্টা করেছিলেন। এই রাজনৈতিক অভ্যুত্থান চেষ্টার অভিযোগে তাকে চলতি বছরের শুরুতে ২৭ বছরের কারাদণ্ড দেয়া হয়।


এ জাতীয় আরো খবর...