শিরোনামঃ
আবু সাঈদের মৃত্যুতে গড়ে ওঠা জুলাইয়ের ঐক্য ভাঙলো কীভাবে? বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসানীতি আরও কঠোর করলো ট্রাম্প প্রশাসন তরবারির জোরে নয়, আরব বণিকদের মাধ্যমে যেভাবে ভারতে এসেছিল ইসলাম ভারতের বৃহত্তম পারমাণবিক কেন্দ্রের তথ্য ফাঁসের অভিযোগ, কী জানালো সরকার? মেসি ও শিশু লামিন ইয়ামালের যে ছবি আবার সামনে এলো তুরস্কে কয়েক ঘণ্টার একটি অভ্যুত্থানচেষ্টা যেভাবে পাল্টে দিয়েছে পুরো দেশকে আর্জেন্টিনার পিছু ছাড়ছে না ‘বিতর্ক’, ইংল্যান্ডকে হারানোর পর ফকল্যান্ডস ব্যানার দেখিয়ে শাস্তির শঙ্কায় মেসিরা পাল্টাপাল্টি হামলার মধ্যেই তেহরানকে ‘ভদ্র আচরণ’ করার সতর্কবার্তা ট্রাম্পের ফোনে মেসেজ পাঠালেও কি মৃত্যুদণ্ড, নতুন মাদক আইন নিয়ে বিতর্ক কেন স্বর্ণের দাম কমছে কেন এবং আরো কমার সম্ভাবনা কতটুকু?
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

এবার ভূমিকম্পে কেঁপে উঠল মিয়ানমার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

বাংলাদেশে একাধিক ভূমিকম্প অনুভূত হওয়ার পর এই অঞ্চলজুড়ে বড় ধরনের ভূমিকম্প আঘাত হানার ঝুঁকি বেড়েছে। এরই মধ্যে মিয়ানমার উপকূলে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা গেছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রোববার (২৩ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ১০টা ৩৯ মিনিটে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর এখনও পাওয়া যায়নি।

মূলত, আন্দামান সাগরে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পের প্রভাব অনুভূত হয়েছে মিয়ানমারের প্রতিবেশী থাইল্যান্ডেও। এক সপ্তাহের মধ্যে অঞ্চলে এটি দ্বিতীয় বড় ভূমিকম্পের ঘটনা, যা ভূতাত্ত্বিক সক্রিয়তা বৃদ্ধি নিয়ে জনমনে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের দাওয়েই শহর থেকে প্রায় ২৬৭ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, আন্দমান সাগর এলাকায়। এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

এর আগে বাংলাদেশে শুক্রবার ও শনিবার কয়েক দফা ভূমিকম্প আঘাত হানে। প্রথম ভূমিকম্পটি শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে অনুভূত হয়। এতে কেঁপে ওঠে রাজধানীসহ আশপাশের এলাকা। ওই ঘটনায় শিশুসহ ১০ জন নিহত ও ছয় শতাধিক মানুষ আহত হয়েছেন। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদী।

নাটকীয়ভাবে পরদিন একই সময়ে আবারও ভূকম্পন অনুভূত হয় নরসিংদীতে। জেলার পলাশ উপজেলায় সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৩।

একই দিন ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ডে রিখটার স্কেলে ৩ দশমিক ৭ মাত্রার এবং এর এক সেকেন্ড পর সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৫ সেকেন্ডে দ্বিতীয়বার ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এটির মাত্রা ৪ দশমিক ৩। একটির উৎপত্তিস্থল বাড্ডায়, আরেকটির উৎপত্তিস্থল ছিল নরসিংদী।


এ জাতীয় আরো খবর...