শিরোনামঃ
বয়সের ফারাক অনেক, এমন দম্পতিদের ভালোবাসা নিয়ে বোঝাপড়া কতটা? আজও উত্তমকুমার সর্বত্র আছেন: সৃজিত মুখার্জি ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় ছেয়ে যাচ্ছে মালয়েশিয়া ও ফিলিপিন্সের আকাশ বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের? সামনে দুই মাস ডেঙ্গু ছড়িয়ে পড়া নিয়ে কী পূর্বাভাস দিচ্ছেন গবেষকরা বিদেশে শ্রমিক হিসেবে গেলে কোন কোন প্রশিক্ষণ কাজে লাগতে পারে লেইপজিগ বিমানবন্দরে ড্রোন হামলার পেছনে রাশিয়া, বলছে জার্মানি গান্ধী পরিবার নিয়ে এই প্রশ্নগুলির উত্তর কি থাকবে সোনিয়া গান্ধীর লেখা বইতে? নতুন পে-স্কেল কীভাবে বাস্তবায়ন হবে, প্রভাব কেমন হবে কুয়াকাটায় জালে উঠে আসা ‘স্লেন্ডার সানফিশ’ কী ধরনের মাছ?
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

হেসেখেলে আয়ারল্যান্ডকে উড়িয়ে সিরিজ জিতল বাংলাদেশ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

চট্টগ্রামে তৃতীয় টি-টোয়েন্টিতে দাপুটে পারফরম্যান্সে আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ জিতেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে হারের পর টানা দুই জয় তুলে নিয়ে লিটন দাসের দল ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে।

ব্যাট হাতে উড়ন্ত সূচনা করলেও বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে বড় সংগ্রহ গড়তে পারেনি আয়ারল্যান্ড। পল স্টার্লিংয়ের আক্রমণাত্মক শুরু সত্ত্বেও শেষ পর্যন্ত দলটি থেমে যায় মাত্র ১১৭ রানে।
বাংলাদেশের পক্ষে মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন তিনটি করে এবং শরিফুল ইসলাম দুইটি উইকেট শিকার করেন।

ছোট লক্ষ্য তাড়ায় শুরু থেকেই স্বচ্ছন্দ ছিল বাংলাদেশ। ওপেনিংয়ে তানজিদ হাসান তামিমের সঙ্গে সুযোগ পান সাইফ হাসান। দুজন মিলে গড়ে তোলেন ৩৮ রানের জুটি। ১৪ বলে ১৯ রানের ক্যামিও খেলে সাইফ ফিরে গেলে ভাঙে এ জুটি। একবারে নেমে ব্যর্থ হন লিটন দাস (৬ বলে ৭)।

এরপর চারে নেমে পারভেজ হোসেন ইমন তানজিদকে দারুণ সঙ্গ দেন। দুজনই দেখেশুনে শুরু করলেও পরে রান তোলেন দ্রুত। গ্যারেথ ডেলানির এক ওভারে দুই ছক্কা ও এক চার হাঁকিয়ে হাফ সেঞ্চুরির পথে এগিয়ে যান তানজিদ। শেষ পর্যন্ত ক্রেইগ ইয়াংকে ছক্কা মেরে ৩৫ বলে পূর্ণ করেন অর্ধশতক। তিনি অপরাজিত থাকেন ৫৫ রানে।

ইমনও খেলেছেন দায়িত্বশীল ইনিংস, ৩৩ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন।
বাংলাদেশ ১৮ বল বাকি থাকতেই লক্ষ্য ছুঁয়ে ফেলে।

দারুণ বোলিংয়ের পর আত্মবিশ্বাসী ব্যাটিং—সব মিলিয়ে সহজ জয় তুলে নিয়ে সিরিজ সিল করেছে টাইগাররা।


এ জাতীয় আরো খবর...