শিরোনামঃ
বয়সের ফারাক অনেক, এমন দম্পতিদের ভালোবাসা নিয়ে বোঝাপড়া কতটা? আজও উত্তমকুমার সর্বত্র আছেন: সৃজিত মুখার্জি ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় ছেয়ে যাচ্ছে মালয়েশিয়া ও ফিলিপিন্সের আকাশ বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের? সামনে দুই মাস ডেঙ্গু ছড়িয়ে পড়া নিয়ে কী পূর্বাভাস দিচ্ছেন গবেষকরা বিদেশে শ্রমিক হিসেবে গেলে কোন কোন প্রশিক্ষণ কাজে লাগতে পারে লেইপজিগ বিমানবন্দরে ড্রোন হামলার পেছনে রাশিয়া, বলছে জার্মানি গান্ধী পরিবার নিয়ে এই প্রশ্নগুলির উত্তর কি থাকবে সোনিয়া গান্ধীর লেখা বইতে? নতুন পে-স্কেল কীভাবে বাস্তবায়ন হবে, প্রভাব কেমন হবে কুয়াকাটায় জালে উঠে আসা ‘স্লেন্ডার সানফিশ’ কী ধরনের মাছ?
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

গুম-নির্যাতন: মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

আওয়ামী লীগের শাসনামলে টিএফআই সেলে গুম করে নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ। বুধবার (৩ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এ এই অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা রয়েছে। যেখানে প্রধান আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকসহ মোট ১৭ জন। যার মধ্যে সাতজন পলাতক। আর গ্রেপ্তার আছেন ১০ সেনা সদস্য। যারা বিভিন্ন সময় র‍্যাবে কর্মরত ছিলেন।

অন্যদিকে জুলাই আগস্টে রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধে মামলায় গ্রেপ্তার লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম ও মেজর মো. রাফাত বিন আলম মুনকে আগামীকাল বৃহস্পতিবার অভিযোগ গঠনের শুনানি হবে।
আর রোববার অভিযোগ গঠনের শুনানি হবে জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) তে আটকে রেখে নির্যাতনের মামলায় ১৩ আসামির।

এদিকে গুমের দুই মামলায় শেখ হাসিনার পক্ষে লড়তে স্টেট ডিফেন্স হিসেবে জেড আই খান পান্নাকে তার ইচ্ছেতে নিয়োগ দেয়া হলেও পরে তিনি নাম প্রত্যাহার করে নেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা জারির পর গত ১১ অক্টোবর এক সংবাদ সম্মেলনে ১৫ কর্মরত সেনা কর্মকর্তাকে হেফাজতে নেওয়ার কথা জানায় সেনাবাহিনী।


এ জাতীয় আরো খবর...