শিরোনামঃ
কেন রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে চাপ দিচ্ছে না ভারত? ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন কয়েক লাখ মানুষ পত্রিকা: ‘গোপালগঞ্জে এবার বিদ্যুৎ বন্ধের সতর্কতা, আরও এক মামলায় আসামি পাঁচ সহস্রাধিক’ ভারতে আওয়ামী লীগ নেতারা কেন বাংলাদেশের সাথে সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন? আইসিজে’র রায়ের পর মিয়ানমারে ফেরার প্রশ্নে কী বলছেন রোহিঙ্গারা ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে?
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আরও ৩৬ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন ঘোষিত এই প্রার্থীদের নাম প্রকাশ করেন।

নতুন এই তালিকায় মাদারীপুরের শিবচরে (মাদারীপুর-১) স্থগিত হওয়া আসনে বিএনপির প্রার্থীর পরিবর্তন আনা হয়েছে বলে জানানো হয়। এর আগে বিএনপি গত ৩ নভেম্বর ২৩৭টি আসনে তাদের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছিল।

বিএনপির মহাসচিব ঘোষিত ৩৬ আসনের প্রার্থীর নাম ও নির্বাচনী এলাকার তালিকা নিচে দেয়া হলো:

 

নতুন করে মনোনয়ন পেয়েছেন যারা:

ঠাকুরগাঁও-২ আসনে আব্দুস সালাম, দিনাজপুর-৫ আসনে এ কে এম কামরুজ্জামান।

নওগাঁ-৫ আসনে জাহিদুল ইসলাম ধলু, নাটোর-৩ আসনে মো. আনোয়ারুল ইসলাম, সিরাজগঞ্জ-১ আসনে সেলিম রেজা।

যশোর-৫ আসনে এম ইকবাল হোসেন, নড়াইল-২ আসনে মো. মনিরুল ইসলাম, খুলনা-১ আসনে আমির এজাজ খান।

পটুয়াখালী-২ আসনে মো. শহিদুল আলম তালুকদার, বরিশাল-৩ আসনে জয়নুল আবেদীন, ঝালকাঠি-১ আসনে রফিকুল ইসলাম জামাল।

টাঙ্গাইল-৫ আসনে সুলতান সালাউদ্দিন টুকু, মানিকগঞ্জ-১ আসনে এস এ জিন্নাহ কবির, মুন্সীগঞ্জ-৩ আসনে মো. কামরুজ্জামান, ঢাকা-৭ আসনে হামিদুর রহমান, ঢাকা-৯ আসনে হাবিবুর রশিদ, ঢাকা-১০ আসনে শেখ রবিউল আলম, ঢাকা-১৮ আসনে এস এম জাহাঙ্গীর হোসেন, গাজীপুর-১ আসনে মো. মজিবুর রহমান, রাজবাড়ী-২ আসনে মো. হারুন অর রশীদ, ফরিদপুর-১ আসনে খন্দোকার নাসিরুল ইসলাম, মাদারীপুর-১ আসনে নাদিরা আক্তার, মাদারীপুর-২ আসনে জাহান্দার আলী খান।

ময়মনসিংহ-৪ আসনে মো. আবু ওয়াহাব আখন্দ ওয়ালিদ , কিশোরগঞ্জ-১ আসনে মোহাম্মদ মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-৫ আসনে শেখ মজিবর রহমান ইকবাল।

সুনামগঞ্জ-২ আসনে নাসির হোসেন চৌধুরী, সুনামগঞ্জ-৪ আসনে নুরুল ইসলাম, সিলেট-৪ আসনে আরিফুল হক চৈধুরী, হবিগঞ্জ-১ আসনে রেজা কিবরিয়া।

কুমিল্লা-২ আসনে মো. সেলিম ভূঁইয়া, চট্টগ্রাম-৩ আসনে মোস্তফা কামাল পাশা, চট্টগ্রাম-৬ আসনে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম-৯ আসনে মোহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রাম-১৫ আসনে নাজমুল মোস্তফা আমীন, কক্সবাজার-২ আসনে আলমগীর মাহফুজ উল্লাহ ফরিদ।

এর আগে গত ৩ নভেম্বর বিএনপি ২৩৭ আসনে প্রাথমিক মনোনয়নের কথা জানিয়েছিল। বিএনপি মহাসচিব আজ ঘোষণা করেন যে, ঘোষিত আসনগুলোতে প্রার্থী পরিবর্তনের সম্ভাবনা খুবই কম।

আরও পড়ুন: ২৩৭ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা: কোন আসনে প্রার্থী কে

 

কোন আসনে কে
আসন প্রার্থী
ঠাকুরগাঁও-২ আব্দুস সালাম
দিনাজপুর-৫  এ কে এম কামরুজ্জামান
নওগাঁ-৫ জাহিদুল ইসলাম ধলু
নাটোর-৩ মো. আনোয়ারুল ইসলাম
সিরাজগঞ্জ-১ সেলিম রেজা
যশোর-৫ এম ইকবাল হোসেন
নড়াইল-২ মো. মনিরুল ইসলাম
খুলনা-১ আমির এজাজ খান
পটুয়াখালী-২ মো. শহিদুল আলম তালুকদার
বরিশাল-৩ জয়নুল আবেদীন
ঝালকাঠি-১ রফিকুল ইসলাম জামাল
টাঙ্গাইল-৫ সুলতান সালাউদ্দিন টুকু
ময়মনসিংহ-৪ মো. আবু ওয়াহাব আখন্দ ওয়ালিদ
কিশোরগঞ্জ-১ মোহাম্মদ মাজহারুল ইসলাম
কিশোরগঞ্জ-৫ শেখ মজিবর রহমান ইকবাল
মানিকগঞ্জ-১ এস এ জিন্নাহ কবির
মুন্সীগঞ্জ-৩ মো. কামরুজ্জামান
ঢাকা-৭ হামিদুর রহমান
ঢাকা-৯ হাবিবুর রশিদ
ঢাকা-১০ শেখ রবিউল আলম
ঢাকা-১৮ এস এম জাহাঙ্গীর হোসেন
গাজীপুর-১ মো. মজিবুর রহমান
রাজবাড়ী-২ মো. হারুন অর রশীদ
ফরিদপুর-১ খন্দোকার নাসিরুল ইসলাম
মাদারীপুর-১ নাদিরা আক্তার (আসনটিতে প্রার্থী পরিবর্তন করা হয়েছে)
মাদারীপুর-২ জাহান্দার আলী খান
সুনামগঞ্জ-২ নাসির হোসেন চৌধুরী
সুনামগঞ্জ-৪ নুরুল ইসলাম
সিলেট-৪ আরিফুল হক চৈধুরী
হবিগঞ্জ-১ রেজা কিবরিয়া
কুমিল্লা-২ মো. সেলিম ভূঁইয়া
চট্টগ্রাম-৩ মোস্তফা কামাল পাশা
চট্টগ্রাম-৬ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী
চট্টগ্রাম-৯ মোহাম্মদ আবু সুফিয়ান
চট্টগ্রাম-১৫ নাজমুল মোস্তফা আমীন
কক্সবাজার-২ আলমগীর মাহফুজ উল্লাহ ফরিদ


এ জাতীয় আরো খবর...