শিরোনামঃ
কেন রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে চাপ দিচ্ছে না ভারত? ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন কয়েক লাখ মানুষ পত্রিকা: ‘গোপালগঞ্জে এবার বিদ্যুৎ বন্ধের সতর্কতা, আরও এক মামলায় আসামি পাঁচ সহস্রাধিক’ ভারতে আওয়ামী লীগ নেতারা কেন বাংলাদেশের সাথে সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন? আইসিজে’র রায়ের পর মিয়ানমারে ফেরার প্রশ্নে কী বলছেন রোহিঙ্গারা ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে?
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

ক্ষমতায় গেলে আবারও খাল খনন কর্মসূচি শুরু করবে বিএনপি: তারেক রহমান

স্টাফ রিপোর্টার
প্রকাশ: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

বিএনপি ক্ষমতায় এলে কৃষির উন্নতিতে সর্বাত্মক প্রচেষ্টা চালাবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (৮ ডিসেম্বর) বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক’ কর্মসূচির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, আগামী নির্বাচনে জনগণ বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিলে জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি আবার হাতে নেয়া হবে। বন্যা নিয়ন্ত্রণের পাশাপাশি ফসলের ক্ষেতে সেচ নিশ্চিতের ব্যবস্থা করেছিলেন জিয়াউর রহমান।
 
তিনি আরও বলেন, এক মাঠে তিন ফসল ফলানোর উদ্যোগ নেয়া হয়েছিল। বিএনপির আগামী দিনের পরিকল্পনায় ইতোমধ্যে বিষয়টি জায়গা পেয়েছে।  
এ সময় প্রবাসীদের জন্য বিএনপির নেয়া নানা উদ্যোগের কথাও জানান তিনি। বলেন, রেমিট্যান্স যোদ্ধাদের প্রবাসে যাওয়া ও উপার্জনের পথ তৈরি করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমরা প্রবাসীদের স্বার্থরক্ষা এবং ভালো মানের কর্মী পাঠানোর বিষয়ে কাজ করবো।
 
তরুণদের প্রযুক্তিগত জ্ঞান অর্জনের ওপর গুরুত্বারোপ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, প্রযুক্তির জ্ঞান থাকলে তরুণরা অনেকবেশি আয় করতে পারবে। এছাড়া ভাষাগত জ্ঞান থাকলে তাদের কর্মসংস্থান ও আয়-উন্নতির সুযোগ আরও বাড়বে। বিএনপি এসব বিষয়ে কাজ করতে চায়। মানুষের জীবনমান উন্নত করতে নানা পরিকল্পনা আমরা হাতে নিয়েছি।


এ জাতীয় আরো খবর...