শিরোনামঃ
দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী মার্কিন নিষেধাজ্ঞা ফাঁকি দিয়ে যেভাবে বিদেশে অর্থ পাঠান ইরানিরা প্রবাসীরা আমাদের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে: রাষ্ট্রপতি সিসা দূষণমুক্ত বাংলাদেশ গড়তে ১০ বছর মেয়াদি কর্মপরিকল্পনা বাস্তবায়নে জোর পরিবেশমন্ত্রীর ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার ২০২৬-এর বিজয়ী ছবিগুলো ইমরান খানের শক্ত ঘাঁটি অবরুদ্ধ করেছে পাকিস্তান, কিন্তু এর ফল উল্টো হতে পারে পত্রিকা: ‘শাহজালালে আটকা ১৩ হাজার যাত্রী’ কলম্বাসের ৫০০ বছর আগে আমেরিকা পৌঁছেছিল যে ভাইকিংরা কওমি মাদ্রাসায় বারবার ছেলেশিশু যৌন নির্যাতনের ঘটনা ঘটছে কীভাবে? যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে ট্রাম্পের মাথাব্যথা আরও বাড়ল
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:০১ অপরাহ্ন

ঊর্ধ্বতন ২২ পুলিশ কর্মকর্তাকে বদলি

স্টাফ রিপোর্টার
প্রকাশ: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশ পুলিশে কর্মরত ঊর্ধ্বতন ২২ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। সেই সঙ্গে খুলনা মেট্রোপলিটন পুলিশে (কেএমপি) নতুন কমিশনার পদায়ন করা হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে পৃথক দু’টি প্রজ্ঞাপনে তাদের বদলি ও পদায়নের বিষয়টি জানানো হয়েছে।

উপসচিব মাহবুবুর রহমানের সই করা পৃথক ওই প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাদের বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি ও পদায়ন করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

এরমধ্যে একটি প্রজ্ঞাপনে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) পুলিশ কমিশনার (ডিআইজি) মো. জুলফিকার আলী হায়দারকে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। পাশাপাশি একই প্রজ্ঞাপনে ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসানকে কেএমপির নতুন কমিশনার (ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে আরেকটি প্রজ্ঞাপনে পুলিশে কর্মরত অতিরিক্ত ডিআইজি, অতিরিক্ত পুলিশ কমিশনার ও অতিরিক্ত পুলিশ সুপারসহ একযোগে ২০ কর্মকর্তাকে বিভিন্ন রেঞ্জ ও ইউনিটে বদলি করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক আদেশে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৫০ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়।

ওই আদেশ বলা হয়, ঢাকা মেট্রোপলিটনে কর্মরত নিম্নবর্ণিত নিরস্ত্র পুলিশ পরিদর্শকদের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জনস্বার্থে তাদের নামের পার্শ্বে বর্ণিত স্থানে বদলি বা পদায়ন করা হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এছাড়াও একই দিন ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার ১৪ কর্মকর্তার পদে রদবদল আনা হয়। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা পৃথক কার্যালয় আদেশে তাদের রদবদলের বিষয়টি জানানো হয়। এরমধ্যে একটি আদেশে ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মো. মহিদুল ইসলামকে ডিএমপির ক্রাইম প্রিভেনশন বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।


এ জাতীয় আরো খবর...