শিরোনামঃ
ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে? মোঙ্গল সাম্রাজ্যের প্রথম যে সম্রাট ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন গর্ভনিরোধক নিয়ে বাংলাদেশে যেসব ভ্রান্ত ধারণা দুই সৌদি বন্দরে হামলার দাবি হুথিদের, পাল্টা হুথি ড্রোন ভূপাতিত করেছে রিয়াদ গোপালগঞ্জে থানা, ট্রেন, সরকারি বরাদ্দ নিয়ে কী হচ্ছে? সমাবর্তনে গাউন-হুড নয়, উত্তরীয়; পশ্চিমবঙ্গে সরকারি পরামর্শ ঘিরে বিতর্ক
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

ত্রয়োদশ জাতীয় নির্বাচন: যেসব সংশোধন এলো আচরণ বিধিমালায়

স্টাফ রিপোর্টার
প্রকাশ: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধিমালার সংশোধনীর প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচনের তফসিলর ঘোষণার পর বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে সংশোধিত এ বিধিমালা প্রকাশ করা হয়।

এতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য আচরণবিধি-২০২৫ এ সংশোধন এনেছে নির্বাচন কমিশন।

এর আগে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা বিধান ছিল। কিন্তু প্রকাশিত নতুন সংশোধিত গেজেটে ১ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে।
 
সংশোধিত গেজেট অনুযায়ী, প্রতি সংসদীয় আসনের প্রত্যেক ইউনিয়ন, পৌরসভা ও মেট্রোপলিটন এলাকার ক্ষেত্রে ওয়ার্ড প্রতি একটি বা পুরো নির্বাচনী এলাকায় ২০টির বেশি বিলবোর্ড ব্যবহার করা যাবে না।
 
কোনো প্রার্থী জনসভা করতে চাইলে তার ২৪ ঘণ্টা আগে স্থান ও সময় সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। ওই স্থানে চলাচল ও আইন-শৃঙ্খলা রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে পুলিশ প্রশাসন।
 
কোনো প্রার্থী বা তার পক্ষে কোনো নির্বাচনী এলাকায় একক কোনো জনসভায় একইসঙ্গে তিনটির বেশি মাইক্রোফোন বা লাউড স্পিকার ব্যবহার করতে পারবেন না।
 
এর আগে সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।
 
তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দেশের ৩০০ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই সঙ্গে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫-এর ওপর গণভোট অনুষ্ঠিত হবে।
 
মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাইয়ের কাজ চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়েরের শেষ তারিখ ১১ জানুয়ারি, কমিশনে দায়েরকৃত আপিল নিষ্পত্তির সময়কাল ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত।
 
প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করা হবে ২১ জানুয়ারি। প্রতীক বরাদ্দের পরদিন অর্থাৎ ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হবে। প্রচারণা চলবে ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগ পর্যন্ত, অর্থাৎ ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।
‎
এছাড়া রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিলের তারিখ ১১ জানুযারি, ‎আপিল শুনানি নিষ্পত্তির ১২ জানুযারি থেকে ১৮ জানুযারি; ‎প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুযারি। ‎প্রতীক বরাদ্দ ২১ জানুযারি, ‎ভোটগ্রহণ ও গণভোট হবে ১২ ফ্রেব্রুয়ারি ‎সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।


এ জাতীয় আরো খবর...