সূত্রে জানা গেছে, তিনি ২০০৩ সালে ২১তম বিসিএস এর মাধ্যমে দিনাজপুর সরকারি কলেজে প্রভাষক পদে যোগদান করেন। ২০০৬ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত ময়মনসিংহ আনন্দ মোহন কলেজে সহকারী অধ্যাপক পদে কর্মরত ছিলেন। তিনি ২০০৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ থেকে সোশ্যাল একোয়া কালচার ও এর আর্থ-সামাজিক ও পরিবেশগত প্রভাব এর উপর পিএইচডি ডিগ্রি লাভ করেন।
ড. খান দাগনভূঞার পূর্ব চন্দ্রপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, চৌমুহনী এস.এ কলেজ থেকে এইচএসসি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
ড. খান ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত সরকারের কলেজ উন্নয়ন মন্ত্রণালয়ের প্রকল্পে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি সোনাগাজীর বক্তারমুন্সি শেখ শহিদুল ইসলাম ডিগ্রি কলেজের গভর্নিং বডির সদস্য (জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি), বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনার সাথে জড়িত। তিনি বন্ধুমহল ও ফেনীবাসীর নিকট দোয়া কামনা করেছেন।