শিরোনামঃ
‘যৌনাঙ্গ চুরির’ গুজব যেভাবে আফ্রিকার কয়েকটি দেশে প্রাণঘাতী হয়ে উঠলো এক লাখ চাকরি ছাঁটাই করতে যাচ্ছে ভক্সওয়াগন তাজমহল: ভালোবাসার নিদর্শনের আড়ালে লুকিয়ে থাকা মমতাজ মহলের বেদনার গল্প ওরাকল, মাইক্রোসফট-সহ ভারতে বড় কোম্পানিগুলোয় ছাঁটাইয়ের পেছনে কি দায়ী এআই? জমির নামজারিতে নতুন যে পরিবর্তন এলো, আরো যা জেনে রাখতে পারেন বয়সের ফারাক অনেক, এমন দম্পতিদের ভালোবাসা নিয়ে বোঝাপড়া কতটা? আজও উত্তমকুমার সর্বত্র আছেন: সৃজিত মুখার্জি ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় ছেয়ে যাচ্ছে মালয়েশিয়া ও ফিলিপিন্সের আকাশ বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের? সামনে দুই মাস ডেঙ্গু ছড়িয়ে পড়া নিয়ে কী পূর্বাভাস দিচ্ছেন গবেষকরা
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

সুপ্রিম কোর্টের এজলাস কক্ষে আইনজীবী ছাড়া বিচারপ্রার্থী ও অপ্রত্যাশিত ব্যক্তির প্রবেশ নিষিদ্ধ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
Highcourt

নিরাপত্তার কারণে সুপ্রিম কোর্টের এজলাস কক্ষে আইনজীবী ব্যতীত বিচারপ্রার্থী ও অপ্রত্যাশিত যে কোনো ব্যক্তির প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নিরাপত্তাজনিত কারণে এ ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট দেশের বিচার অঙ্গনের সর্বোচ্চ স্থান এবং গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে বিবেচিত। প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, মামলা পরিচালনায় নিযুক্ত আইনজীবীসহ গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিশ্চিতকরণ জরুরি।

সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে, এ আদালতে আগত কিছু বিচারপ্রার্থী, মামলা সংশ্লিষ্ট ব্যক্তি ও অপ্রত্যাশিত ব্যক্তি সুপ্রিম কোর্টের এজলাসে প্রবেশ করছেন, যা আদালতের নিরাপত্তা, শান্তিপূর্ণ পরিবেশ এবং বিচারকার্য পরিচালনায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এতে বিচারপতি, আইনজীবী ও কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিরাপত্তজনিত কারণে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের এজলাস কক্ষে আইনজীবী ছাড়া বিচারপ্রার্থী কিংবা ‘অপ্রত্যাশিত’ যেকোনো ব্যক্তির প্রবেশাধিকার সীমিত/নিয়ন্ত্রিত থাকবে। পাশাপাশি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে যেকোনো সমাবেশ, মিছিল, বৈধ ও অবৈধ যেকোনো প্রকার অস্ত্র, মারণাস্ত্র, বিষ্ফোরক ও মাদকদ্রব্য বহন সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হল।

এ আদেশ ১৫ ডিসেম্বর থেকে কার্যকর হয়ে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে।


এ জাতীয় আরো খবর...