শিরোনামঃ
পত্রিকা: ‘সালাহউদ্দিন আহমদ গুমের ঘটনা – আসামি বাড়তে পারে তদন্তে ‘মিসিং লিংক’ খুঁজছে ট্রাইব্যুনাল’ গুম প্রতিরোধে বাংলাদেশে কী পরিবর্তন এসেছে? নেপালের বন্যায় সেই বাড়িটির বারান্দায় আটকে পড়াদের শেষ পর্যন্ত কী হলো? সৌরবিদ্যুৎ নিয়ে সরকারের পরিকল্পনা কী এবং কোন পাঁচ বিষয় চ্যালেঞ্জ হতে পারে? ঢাকায় কবি নজরুলকে সমাহিত করা হয়েছিল পরিবার ও ভারত সরকারকে না জানিয়েই? ঢাকায় কবি নজরুলকে সমাহিত করা হয়েছিল পরিবার ও ভারত সরকারকে না জানিয়েই? ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ন্ত্রণ চুক্তির ঘোষণা ট্রাম্পের মক্কা প্রতিরক্ষা জোটে যাওয়ার সুযোগ পেলে বাংলাদেশের কী লাভ কী ঝুঁকি? তারেক রহমানকে দিল্লিতে কেন চায় ভারত? হিমবাহ ধসে যেভাবে নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যার সৃষ্টি হলো, যা বলছেন বিজ্ঞানীরা
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:০৬ অপরাহ্ন

হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির মস্তিষ্ক সক্রিয় করার জন্য অস্ত্রোপচার করানো প্রয়োজন, এ জন্য তার স্বাস্থ্য স্থিতিশীল হওয়ার অপেক্ষা করা হচ্ছে। বুধবার (১৭ ডিসেম্বর) সকালে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।  বিবৃতিতে ইনকিলাব মঞ্চ জানায়, ওসমান হাদির স্বাস্থ্য স্থিতিশীল হওয়ার অপেক্ষা করা হচ্ছে। অস্ত্রোপচারের জন্য প্রস্তুত করতে হলে প্রথমে শরীরকে সম্পূর্ণভাবে স্থিতিশীল করতে হবে। বর্তমানে মূল লক্ষ্য হলো শরীর ও মস্তিষ্কের মধ্যে সংযোগ পুনঃস্থাপন করা।

মস্তিষ্ক ছাড়া বাকি সব অঙ্গ সক্রিয় রয়েছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ওসমান হাদির চিকিৎসা সিঙ্গাপুর অথবা যুক্তরাজ্য—যেকোনো স্থানে হতে পারে। বিবৃতিতে ওসমান হাদির জন্য বিশেষ দোয়ার আহ্বানও জানানো হয়।

এর আগে, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে হাদির চিকিৎসায় যুক্ত ডা. আব্দুল আহাদ জানান, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে (এসজিএইচ) চিকিৎসাধীন শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন। তিনি এখনও জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। দেশটি নিউরোসার্জনদের সর্বশেষ মূল্যায়ন অনুযায়ী হাদির ব্রেনের ইস্কেমিক পরিবর্তন ও ইডেমা কমেনি। ফলে চিকিৎসার ক্ষেত্রে একটি নির্দিষ্ট ‘টাইম উইন্ডো’কেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরা হচ্ছে।

তিনি জানান, সিঙ্গাপুর জেনারেল হসপিটালের ইমার্জেন্সি কমপ্লেক্সে ভর্তির পর থেকেই নিউরোসার্জারি ও ক্রিটিক্যাল কেয়ার টিম যৌথভাবে তার চিকিৎসা শুরু করে। সেখানে নেয়ার পর করা ব্রেনের সিটি স্ক্যানে হাদির বাম পাশের ইস্কেমিক পরিবর্তন অপরিবর্তিত রয়েছে। পাশাপাশি ব্রেনে ফোলা বা ইডেমা এখনও বিদ্যমান। ব্রেন স্টেমে আঘাতের কারণে মস্তিষ্কের ভেন্ট্রিকুলার সিস্টেমেও চাপ তৈরি হয়েছে, যা চিকিৎসকদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ব্যাটারিচালিত রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়; পরে সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। গতকাল এভারকেয়ার থেকে উন্ন চিকিৎসার জন্য নেয়া হয় সিঙ্গাপুরে।


এ জাতীয় আরো খবর...