শিরোনামঃ
নেপালে টানেলে কর্মরত শত শত শ্রমিক নিখোঁজ, পাহাড়ে বিস্ফোরণ ঘটিয়ে উদ্ধারের চেষ্টা মেসি যেভাবে আর্জেন্টিনায় ‘অপ্রিয়’ থেকে ‘দেবতার আসনে’ পত্রিকা: ‘স্থানীয় নির্বাচন বর্জন করতে পারে জামায়াত জোট’ কঠিন রাজনৈতিক পরিস্থিতি সামলে কীভাবে ঘুরে দাঁড়িয়েছে বিএনপি নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বেতন বাড়ল? মাগুরার আট বছরের শিশু ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা, জবাবে জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের পত্রিকা: ‘বাজেট ও মূল্যস্ফীতির সমতা রক্ষায় পে-স্কেল’ বাজারে মানহীন বা নিম্নমানের পণ্য কীভাবে বুঝবেন? আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লির সেমিনার পুলিশি বাধায় বাতিল, কী জানা যাচ্ছে?
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

ব্যাংক খোলা থাকবে শনিবার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

সাপ্তাহিক ছুটির দিন হলেও ২৭ ডিসেম্বর শনিবার সারা দেশে ব্যাংক খোলা থাকবে। নির্বাচন কমিশনের চিঠির পরিপ্রেক্ষিতে বুধবার এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক বলেছে, “ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষ্যে প্রার্থীদের জামানত ও ভোটার তালিকার সিডি কেনার অর্থ ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার বা ট্রেজারি চালানের মাধ্যমে জমার সুবিধার্থে ২৭ ডিসেম্বর তফসিলি ব্যাংকের সকল শাখা খোলা থাকবে।”

তফসিল অনুযায়ী নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৯ ডিসেম্বর। এর আগে ২৫ ডিসেম্বর বড় দিন উপলক্ষে ছুটি এবং ২৬ ও ২৭ ডিসেম্বর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। পরপর তিন দিন ছুটিতে ব্যাংক বন্ধের কারণে প্রার্থীদের মনোনয়নপত্র জমার ক্ষেত্রে জটিলতার কথা তুলে ধরে শনিবার ব্যাংক খোলা রাখতে কেন্দ্রীয় ব্যাংককে চিঠি দিয়েছিল ইসি।

তৈরি পোশাক খাতের কর্মীদের বেতন-ভাতা পরিশোধ, পশুর হাটে বিক্রেতাদের অর্থ জমা রাখতে দুই ঈদের সময় ও বিশেষ প্রয়োজনে ছুটির দিনে ব্যাংক খোলা রাখার রীতি রয়েছে। সে ক্ষেত্রে শাখার প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে ও ছুটির দিনে কাজ করা কর্মীদের বেতনের আনুপাতিক হারে অতিরিক্ত অর্থ দেয়ার নীতিমালা রয়েছে বাংলাদেশ ব্যাংকের।


এ জাতীয় আরো খবর...