শিরোনামঃ
ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে? মোঙ্গল সাম্রাজ্যের প্রথম যে সম্রাট ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন গর্ভনিরোধক নিয়ে বাংলাদেশে যেসব ভ্রান্ত ধারণা দুই সৌদি বন্দরে হামলার দাবি হুথিদের, পাল্টা হুথি ড্রোন ভূপাতিত করেছে রিয়াদ গোপালগঞ্জে থানা, ট্রেন, সরকারি বরাদ্দ নিয়ে কী হচ্ছে? সমাবর্তনে গাউন-হুড নয়, উত্তরীয়; পশ্চিমবঙ্গে সরকারি পরামর্শ ঘিরে বিতর্ক
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন

২৪৩ আসনে প্রার্থী ঘোষণা জিএম কাদেরের জাতীয় পার্টির

স্টাফ রিপোর্টার
প্রকাশ: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৪৩টি আসনে প্রার্থী দিচ্ছে জাতীয় পার্টির জিএম কাদের নেতৃত্বাধীন অংশ। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে এক সংবাদ সম্মেলনে দলের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেন মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।

তবে সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট করে বলেন, ভোটের মাঠে সব দলের জন্য ‘সমান সুযোগ নিশ্চিত না হলে’ জাতীয় পার্টি নির্বাচন থেকে সরে আসার সিদ্ধান্ত নিতে পারে।

শামীম হায়দার পাটোয়ারী বলেন, জাতীয় পার্টি সব সময়ই জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল। অতীতেও জনগণের যে কোনো রায় দলটি মেনে নিয়েছে। তিনি বলেন, জাতীয় পার্টি একটি নির্বাচনমুখী দল। সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের পূর্বশর্ত হলো আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রেখে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা। এ দায়িত্ব অন্তর্বর্তী সরকারের।

তিনি অভিযোগ করেন, সরকার সে দায়িত্ব যথাযথভাবে পালন করতে ব্যর্থ হচ্ছে, যা উদ্বেগজনক। সারা দেশে জাতীয় পার্টির নেতাকর্মীরা একটি উৎসবমুখর ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য প্রস্তুত। অনেক আসনে একাধিক আগ্রহী প্রার্থী থাকায় মনোনয়ন চূড়ান্ত করতে সময় লেগেছে। যাচাই-বাছাই শেষে শুক্রবার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি আশা প্রকাশ করে বলেন, অন্তর্বর্তী সরকার জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় ও সমান সুযোগ নিশ্চিত করবে।

 


এ জাতীয় আরো খবর...