শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে ট্রাম্পের মাথাব্যথা আরও বাড়ল পত্রিকা: ‘হুথি-সৌদি সংঘাত দীর্ঘায়িত হলে বহুমুখী সংকটে পড়তে পারে বাংলাদেশ’ শিশুর ডিএনএ টেস্টের দাবি, বাংলাদেশে চাইলেই কি এই টেস্ট করা যায়? সাজেক ভ্রমণ কতদিন বন্ধ থাকবে? সাবেক দুই সেনা কর্মকর্তাকে গ্রেফতারের ঘটনায় কী বলছে পুলিশ ‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

জামায়াতের প্রার্থী হামিদুর রহমান আযাদের মনোনয়ন বাতিল

স্টাফ রিপোর্টার
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

কক্সবাজার-২ (মহেশখালী ও কুতুবদিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ও দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এইচ এম হামিদুর রহমান আযাদের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। শুক্রবার বিকেল ৫টায় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন যাচাই-বাছাইয়ের সময় মামলা সংক্রান্ত জটিলতার কারণে প্রথমে স্থগিত রাখা হলেও পরে এইচ এম হামিদুর রহমান আযাদের মনোনয়ন বাতিল ঘোষণা করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল মান্নান। তিনি জানান, একটি মামলার যথাযথ নথিপত্র উপস্থাপন করতে না পারায় কক্সবাজার-২ আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। তবে তার ৫ জানুয়ারি থেকে ১১ই জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিলের সুযোগ রয়েছে।

এই আসনে ৭ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন। ৭ জনের মধ্যে হামিদুর রহমান আযাদ ছাড়াও গোলাম মাওলা নামে আরো এক প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। মনোনয়ন বৈধ হওয়া প্রার্থীরা হলেন- আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ (বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি), জিয়াউল হক ( ইসলামী আন্দোলন বাংলাদেশ), ওবাইদুল কাদের নদভী (বাংলাদেশ খেলাফত মজলিস), এস এম বোকনুজ্জামান খান (গণঅধিকার পরিষদ), মোহাম্মদ মাহমুদুল করিম (জাতীয় পার্টি)।

প্রসঙ্গত, মনোনয়ন বাতিল হওয়া হামিদুর রহমান আযাদ ২০০৮ সালের সংসদ নির্বাচনে এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।


এ জাতীয় আরো খবর...