শিরোনামঃ
নেপালে টানেলে কর্মরত শত শত শ্রমিক নিখোঁজ, পাহাড়ে বিস্ফোরণ ঘটিয়ে উদ্ধারের চেষ্টা মেসি যেভাবে আর্জেন্টিনায় ‘অপ্রিয়’ থেকে ‘দেবতার আসনে’ পত্রিকা: ‘স্থানীয় নির্বাচন বর্জন করতে পারে জামায়াত জোট’ কঠিন রাজনৈতিক পরিস্থিতি সামলে কীভাবে ঘুরে দাঁড়িয়েছে বিএনপি নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বেতন বাড়ল? মাগুরার আট বছরের শিশু ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা, জবাবে জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের পত্রিকা: ‘বাজেট ও মূল্যস্ফীতির সমতা রক্ষায় পে-স্কেল’ বাজারে মানহীন বা নিম্নমানের পণ্য কীভাবে বুঝবেন? আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লির সেমিনার পুলিশি বাধায় বাতিল, কী জানা যাচ্ছে?
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

হাইকোর্টের ৬৬ বেঞ্চ পুনর্গঠন, ৫ বিচারপতি বিচারকাজের বাইরে

স্টাফ রিপোর্টার
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
Highcourt

হাইকোর্ট বিভাগে বিচারকাজ পরিচালনার জন্য ৬৬টি বেঞ্চ পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। নতুন এই বেঞ্চ তালিকায় অভিযোগ ওঠা বিচারপতি এম আর হাসানসহ পাঁচজন বিচারপতিকে বিচারকাজ থেকে বাদ দেয়া হয়েছে।

বিচারকাজ থেকে বাদ পড়া অন্য বিচারপতিরা হলেন-বিচারপতি মামনুন রহমান, বিচারপতি নাঈমা হায়দার, বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি আশরাফুল কামাল।

শনিবার (৩ জানুয়ারি) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে হাইকোর্ট বিভাগের ৬৬টি বেঞ্চের তালিকা প্রকাশ করা হয়। অবকাশকালীন ছুটি শেষে রোববার (৪ জানুয়ারি) থেকে এসব বেঞ্চে নিয়মিত বিচারকাজ শুরু হবে।

এদিকে নতুন বছরের প্রথম কার্যদিবসে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে পূর্ণাঙ্গ বিচারিক কার্যক্রম শুরু হচ্ছে। দিনের শুরুতেই সকাল সাড়ে ১০টায় আপিল বিভাগের ১ নম্বর এজলাস কক্ষে নবনিযুক্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে সংবর্ধনা দেবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। প্রধান বিচারপতিকে বরণ করে নিতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।


এ জাতীয় আরো খবর...