সংবাদ সম্মেলনে তারা উল্লেখ করেন, জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মধ্যমপন্থার রাজনীতি করার কথা বললেও বর্তমানে নিজস্ব মতাদর্শ থেকে সরে দাঁড়িয়েছে। ব্যক্তিগত ও নীতিগত দিক বিবেচনায় স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন বলে জানান তারা।
পদত্যাগ করা ওমর ফারুক শুভ বলেন, এনসিপি বলেছিল ৩০০ আসনে প্রার্থী দেবে। কিন্তু সেটি তারা না করে নির্বাচনের জন্য একটি জোটে গিয়েছে। তারই পরিপ্রেক্ষিতে আমরা পদত্যাগ করেছি।