শিরোনামঃ
ফ্রান্সজুড়ে সহিংস সংঘর্ষ, লুটপাট ও অগ্নিসংযোগ চলছে, গ্রেপ্তার ১ হাজারের বেশি পত্রিকা: ‘অস্ত্র হাতে মাদকসেবীদের ধাওয়া প্রতিমন্ত্রী ইশরাকের’ কানাডার উদ্ধার করা ৩০টি বেলুগা তিমির অনিশ্চিত ভবিষ্যৎ কলকাতায় দুর্গাপুজোর মণ্ডপে পদপিষ্ট হয়ে অন্তত ১৯ জনের মৃত্যু তিন বান্ধবীর দুইজন হাঁটতে গিয়েছিলেন, আরেকজন ফিরলেন লাশ হয়ে নিয়োগের পাঁচ দিন পরই কেন চাকরি ছাড়ছেন হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি? ইউক্রেনের মানুষ শহর ছেড়ে পালিয়ে যাক- এই কৌশল নিয়েছেন পুতিন? পত্রিকা: ‘স্বাক্ষরেই থমকে আছে সংস্কার’ ভুট্টা চাষীদের সার সংকটের যে চিত্র দেখেছে বিবিসি নেত্রকোনায় গুলিতে নিহত সাংবাদিক আগে থেকেই ‘ঝুঁকিতে ছিলেন’
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনার রেশ কাটতে না কাটতে এবার রাজধানীতে ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (৭ জানুয়ারি) রাতে ৮টা ৪০ মিনিটের সময় কারওয়ানবাজারে স্টার হোটেলের সামনে তাকে গুলি করা হয়। এ ঘটনায় আবু সুফিয়ান নামে আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুফিয়ান কারওয়ান বাজার ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক।

ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ফজলুল করিম বলেন, দুজনকে গুলি করা হয়েছে। আজিজুর রহমান মোসাব্বির মারা গেছেন।

পুলিশ বলছে, বসুন্ধরা মার্কেটের পেছনে তেজতুরী বাজার এলাকায় অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা তাদের গুলি করে। তাদেরকে উদ্ধার করে প্রথমে বিআরবি হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মোসাব্বিরকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে মুসাব্বিরকে লক্ষ্য করে দুর্বৃত্তরা ৫টি গুলি কর হয়েছে। তার পেটে গুলি লেগেছে। তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি সাহপাতালে নেয়া হলেও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসক।


এ জাতীয় আরো খবর...