শিরোনামঃ
কেন রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে চাপ দিচ্ছে না ভারত? ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন কয়েক লাখ মানুষ পত্রিকা: ‘গোপালগঞ্জে এবার বিদ্যুৎ বন্ধের সতর্কতা, আরও এক মামলায় আসামি পাঁচ সহস্রাধিক’ ভারতে আওয়ামী লীগ নেতারা কেন বাংলাদেশের সাথে সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন? আইসিজে’র রায়ের পর মিয়ানমারে ফেরার প্রশ্নে কী বলছেন রোহিঙ্গারা ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে?
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন

ফিটনেসবিহীন গাড়ি সড়কে রেখে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব নয়: বিআরটিএ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৬ জুলাই, ২০২৫

ফিটনেসবিহীন গাড়ি সড়কে রেখে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব নয় বলে জানিয়েছেন বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। বুধবার (১৬ জুলাই) সকালে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে ‘জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে লিফলেট বিতরণে অংশ নিয়ে তিনি এ কথা জানান।

বিআরটিএ চেয়ারম্যান বলেন, মেয়াদোত্তীর্ণ গাড়ির বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ছাড়াও, সড়কে শৃঙ্খলা এবং নিরাপত্তা ফিরিয়ে আনতে কঠোর পদক্ষেপ নেয়া হচ্ছে। আর এটি একার পক্ষে সম্ভব নয়—সংশ্লিষ্ট সবাইকে এক হয়ে এই কার্যক্রম এগিয়ে নিয়ে যেতে হবে।

এ সময় আবু সাঈদের জীবনদানে দেশের মানুষ আজীবন তাকে মনে রাখবে বলেও জানান তিনি।


এ জাতীয় আরো খবর...