শিরোনামঃ
কেন রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে চাপ দিচ্ছে না ভারত? ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন কয়েক লাখ মানুষ পত্রিকা: ‘গোপালগঞ্জে এবার বিদ্যুৎ বন্ধের সতর্কতা, আরও এক মামলায় আসামি পাঁচ সহস্রাধিক’ ভারতে আওয়ামী লীগ নেতারা কেন বাংলাদেশের সাথে সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন? আইসিজে’র রায়ের পর মিয়ানমারে ফেরার প্রশ্নে কী বলছেন রোহিঙ্গারা ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে?
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

এবার মেক্সিকোতে হামলার ঘোষণা ট্রাম্পের

বিশ্বকণ্ঠ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬

ভেনেজুয়েলায় হামলা এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নেয়ার পর এবার মেক্সিকোর ভূখণ্ডে হামলার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজের উপস্থাপক শন হ্যানিটির সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘পানিপথে আসা মাদকের ৯৭ শতাংশ আমরা বন্ধ করে দিয়েছি, এখন আমরা কার্টেলগুলোর বিরুদ্ধে স্থলভাগে আঘাত হানতে শুরু করব।’

ট্রাম্প দাবি করেন, ‘কার্টেলগুলোই মেক্সিকো চালাচ্ছে।’ তবে দেশটির ভূখণ্ডে হামলার পরিকল্পনা নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নিজের দ্বিতীয় মেয়াদে মাদকের বিরুদ্ধে একপ্রকার যুদ্ধ ঘোষণা করেছেন ট্রাম্প। গত বছরের সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত ক্যারিবীয় সাগরে বহু নৌযানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এসব হামলায় শতাধিক মানুষ নিহত হয়েছেন। নৌযানগুলো মাদক পাচারের সঙ্গে জড়িত বলে মার্কিন প্রশাসন দাবি করলেও এখনো এর সপক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি তারা।

এদিকে ভেনেজুয়েলায় হামলা করে মাদুরোকে তুলে নেয়ার পর ট্রাম্পের বিরুদ্ধে রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ উঠেছে। চীন, রাশিয়া এমনকি ইউরোপের কিছু দেশও এই অভিযোগ করেছে। এমন প্রেক্ষাপটে ট্রাম্প বুক ফুলিয়ে বলেছেন, তিনি আন্তর্জাতিক আইনের তোয়াক্কা করেন না।

ট্রাম্পের স্থল হামলার হুমকির পর মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম স্পষ্ট করে বলেছেন, ‘এমন কিছু হবে না।’ তিনি নিজ ভূখণ্ডে কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে মেক্সিকোর অধিকার জোর দিয়ে উল্লেখ করেছেন।

এর আগে গত সেপ্টেম্বরে আন্তর্জাতিক মাদক বাণিজ্যের সঙ্গে জড়িত অপরাধী সংগঠনগুলোর বিরুদ্ধে যৌথভাবে পদক্ষেপ গ্রহণে সম্মত হয় মেক্সিকো ও যুক্তরাষ্ট্র। তবে এখন ট্রাম্প এককভাবে মেক্সিকোর ভূখণ্ডে হামলার ঘোষণা দিলেন।


এ জাতীয় আরো খবর...