শিরোনামঃ
নেপালে টানেলে কর্মরত শত শত শ্রমিক নিখোঁজ, পাহাড়ে বিস্ফোরণ ঘটিয়ে উদ্ধারের চেষ্টা মেসি যেভাবে আর্জেন্টিনায় ‘অপ্রিয়’ থেকে ‘দেবতার আসনে’ পত্রিকা: ‘স্থানীয় নির্বাচন বর্জন করতে পারে জামায়াত জোট’ কঠিন রাজনৈতিক পরিস্থিতি সামলে কীভাবে ঘুরে দাঁড়িয়েছে বিএনপি নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বেতন বাড়ল? মাগুরার আট বছরের শিশু ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা, জবাবে জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের পত্রিকা: ‘বাজেট ও মূল্যস্ফীতির সমতা রক্ষায় পে-স্কেল’ বাজারে মানহীন বা নিম্নমানের পণ্য কীভাবে বুঝবেন? আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লির সেমিনার পুলিশি বাধায় বাতিল, কী জানা যাচ্ছে?
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

ফেনীতে চালককে কুপিয়ে হত্যা, অটোরিকশা ছিনতাই

ফেনী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

ফেনীর দাগনভূঞায় সমীর কুমার দাস (২৮) নামে এক চালকে কুপিয়ে হত্যা করে তার অটোরিকশা নিয়ে গেছে দুর্বৃত্তরা। সোমবার ভোরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকা থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। সমীর দাগনভূঞা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড এর রামানন্দপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়,  রবিবার রাতের শেষ ভাগে দুর্বৃত্তরা অটোরিক্সা ছিনতাইয়ের উদ্দেশ্যে সমীরকে হত্যা করে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়রা মরদেহ দেখে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। নিহতের পরিবার হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে। দাগনভূঞা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজিম বলেন, ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।


এ জাতীয় আরো খবর...