শিরোনামঃ
আবু সাঈদের মৃত্যুতে গড়ে ওঠা জুলাইয়ের ঐক্য ভাঙলো কীভাবে? বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসানীতি আরও কঠোর করলো ট্রাম্প প্রশাসন তরবারির জোরে নয়, আরব বণিকদের মাধ্যমে যেভাবে ভারতে এসেছিল ইসলাম ভারতের বৃহত্তম পারমাণবিক কেন্দ্রের তথ্য ফাঁসের অভিযোগ, কী জানালো সরকার? মেসি ও শিশু লামিন ইয়ামালের যে ছবি আবার সামনে এলো তুরস্কে কয়েক ঘণ্টার একটি অভ্যুত্থানচেষ্টা যেভাবে পাল্টে দিয়েছে পুরো দেশকে আর্জেন্টিনার পিছু ছাড়ছে না ‘বিতর্ক’, ইংল্যান্ডকে হারানোর পর ফকল্যান্ডস ব্যানার দেখিয়ে শাস্তির শঙ্কায় মেসিরা পাল্টাপাল্টি হামলার মধ্যেই তেহরানকে ‘ভদ্র আচরণ’ করার সতর্কবার্তা ট্রাম্পের ফোনে মেসেজ পাঠালেও কি মৃত্যুদণ্ড, নতুন মাদক আইন নিয়ে বিতর্ক কেন স্বর্ণের দাম কমছে কেন এবং আরো কমার সম্ভাবনা কতটুকু?
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

সীমান্তে আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে বাংলাদেশির পা বিচ্ছিন্ন

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

টেকনাফে সীমান্তে আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে মোহাম্মদ হানিফ নামে স্থানীয় এক ব্যক্তি আহত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকালে টেকনাফের হোয়াইক্যং সীমান্তে এই ঘটনা ঘটে। তিনি স্থানীয় লম্বাবিল এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানিয়েছেন, রোববার (১১ জানুয়ারি) মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি গুলি করতে করতে বাংলাদেশের অংশে ঢুকে পড়েছিল। ফেরত যাওয়ার সময় তারা মাইন পুঁতে রেখেছিলো বাংলাদেশের অংশে। পরে সোমবার সকালে নিজের চিংড়িঘের দেখতে গেলে সেখানে মাইন বিস্ফোরণে ডান পা বিচ্ছিন্ন হয়ে যায় হানিফের। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে পাঠায়।

এদিকে রোববার আরাকান আর্মির গুলিতে শিশু হুজাইফা গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সোমবার সকালে মানববন্ধন করেছে স্থানীয়রা। হোয়াইক্যংয়ের তেচ্ছিব্রিজ এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেয় স্থানীয়রা। এ সময় তারা বিজিবির গাফলতির কথা তুলে ধরে সীমান্তে নিরাপত্তা জোরদারের দাবি জানান। গুলিবিদ্ধ হুজাইফা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে রয়েছে।


এ জাতীয় আরো খবর...